Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

ট্যাবু বিসর্জন দিয়ে প্রকাশ্যে স্তন্যদান হকি খেলোয়াড়ের, ভাইরাল ছবিতে বিতর্ক

'অশালীন' ছবি না মানসিকতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৮, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৮, ১৫:৪২

options
link
ট্যাবু বিসর্জন দিয়ে প্রকাশ্যে স্তন্যদান হকি খেলোয়াড়ের, ভাইরাল ছবিতে বিতর্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাত দৃষ্টিতে উন্নত হচ্ছে সমাজ। কিন্তু প্রকাশ্যে স্তন্যদান করানো গিয়ে সামাজিক ট্যাবু এখনও ঘোঁচেনি। এতেও নাকি পুরুষদের যৌন উত্তেজনা বাড়ে, মহিলাদের অশালীন দেখায়। ইত্যাদি প্রভৃতি নানা যুক্তি খাড়া করা হয়। তাই এখনও ম্যাগাজিনের কভার পেজে কেরলের অভিনেত্রীর স্তন্যদানের ছবি বেরলে বিতর্কের ঝড় ওঠে। আবার মিউজিয়ামের ভিতর সন্তানকে স্তন্যদান করলে মা’কে বলা হয় শরীর ঢাকতে। কিন্তু সমাজের সমস্ত চোখ রাঙানিকে উপেক্ষা করেই সন্তানের জন্য তৃষ্ণা মেটান মা। মায়ের মন সবার আগে সন্তানের ভালটাই ভাবে। তেমনই ভেবেছেন আলবের্তার মহিলা হকি খেলোয়াড় শেরা স্মল। কিন্তু সমালোচনা পিছু ছাড়ল না তাঁরও।

[চলতি বছরই বাজবে বিয়ের সানাই! গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা?]

আলবের্তার গ্রান্দে প্রাইরির বাসিন্দা শেরা একাধারে একজন স্কুল শিক্ষিকা, আবার হকি খেলোয়াড়ও। মাস আষ্টেক আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তবে সন্তানের দেখাশোনার পাশাপাশি দ্রুত হকির মাঠেও ফিরে এসেছেন। কিন্তু এমন ব্যবস্তার মাঝেই একদিন একটা কাজ সারতে ভুলে গিয়েছিলেন। প্র্যাকটিসে আসার আগে পাম্পের মাধ্যমে স্তনদুগ্ধ সন্তানের জন্য বাড়িতেই রেখে আসেন তিনি। কিন্তু সেদিন আর খেয়াল নেই। তবে সে কথা তো আর দুধের শিশুকে বোঝানো সম্ভব নয়। খিদে পেতেই কান্না জুড়ে দেয় সে। আর পাঁচজন মায়ের মতোই সন্তানের খিদে মেটাতে তৎপর হয়ে পড়েন শেরা। তাঁর মা নাতনিকে নিয়ে সে সময় মাঠেই ছিলেন। তাই শেরা ঠিক করেন অনুশীলনের ফাঁকে লকার রুমে বসেই মেয়েকে স্তন্যপান করাবেন। সেই মতোই শিশুকে কোলে নিয়ে বসেন। কিন্তু মায়ের গায়ের জার্সি স্তন্যপানে বাধা সৃষ্টি করছিল। তাই বাধ্য হয়েই জার্সি খুলে ফেলেন শেরা। আর সেই সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছিলেন হকি খেলোয়াড়ের মা। পরে সোশ্যাল সাইটে ছবিটি অত্যন্ত গর্বের সঙ্গে পোস্টও করেন শেরা। কিন্তু কে জানত, তারপর থেকেই এভাবে সমালোচনার ঝড় উঠবে।

Advertisement

ছবিটি পোস্ট করে শেরা লিখেছিলেন, “একজন মা হিসেবে নিজের সন্তানের প্রয়োজনে কাজে লাগতে পেরে দারুণ আনন্দ হচ্ছে। আমাদের শরীর অমূল্য। তবে নিজের শরীরের গুরুত্ব বেশি করে অনুভব করলাম এদিন।” স্তন্যপানের ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকে শেরার কাজে প্রশংসা করলেও অধিকাংশ নেটিজেনই তাঁর বিরুদ্ধে তোপ দেগেছে। ছবিটি শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলেই মন্তব্য অনেকের। তবে ছবিটি পোস্ট করায় এতটুকু আফসোস নেই শেরার। বলছেন, “জানতাম, অনেকেই অশালীন কথা বলবে। কিন্তু আমি জানি মুহূর্তটা আমার কাছে কতটা স্পেশ্যাল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ধাক্কা খেয়েই চলেছে IPL, এবার উদ্বোধনী অনুষ্ঠানে অনিশ্চিত ‘খিলজি’ রণবীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.