সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের পুনরাবৃত্তি। গত বছর হংকং ওপেন সুপার সিরিজের ফাইনালের কোর্টে যে দৃশ্য দেখেছিলের দর্শকরা, ঠিক সেই ছবিই ঘুরে এল রবিবার। গতবারের হারের বদলা নেওয়া হল না পি ভি সিন্ধু। তীরে এসে ডুবল তরী। জোরদার লড়াই করেও চিনা তাইপেইয়ের তাই জু উইংয়ের কাছে হার মানতে হল তাঁকে। ফলে টানা দ্বিতীয়বার হংকং ওপেনে রানার্স-আপ তকমা নিয়ে শেষ করলেন ভারতীয় শাটলার।
[আই লিগের শুরুতেই হোঁচট, মিনার্ভার কাছে আটকে গেল বাগান]
সম্প্রতি সাইনা নেহওয়ালের কাছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাস্ত হয়েছিলেন। তারপর হংকংয়ে বেশি ভালই লড়াই চালাচ্ছিলেন বিশ্বের তিন নম্বর সিন্ধু। সেমিফাইনালে তাইল্যান্ডে রাতচানক ইন্তানোনকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছিলেন রিও অলিম্পিকে রুপোজয়ী শাটলার। কিন্তু ফাইনালের লড়াইটা ছিল বেশ চ্যালেঞ্জিং। একেতেই বিশ্বের এক নম্বর শাটলার। পাশাপাশি এই পুরনো প্রতিদ্বন্দ্বীই জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন গতবারও। তাইয়ের সঙ্গে দশবারের সাক্ষাতে মাত্র তিনবার জিতেছেন সিন্ধু। গতবার ১৫-২১, ১৭-২১ ব্যবধানে হেরেছিলেন সিন্ধু। এবার স্ট্রেট গেমে জিতেই সিন্ধুর ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ করলেন তাই জু। ৪৪ মিনিটের প্রতিযোগিতা জিতলেন ২১-১৮, ২১-১৮ গেমে। প্রথম গেমে শুরুতে সমান তালে এগিয়েও শেষের দিকে পিছিয়ে যান হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। দ্বিতীয় সেটে লড়াই হয়ে ওঠে আরও জমজমাট। ১১-৮ ব্যবধানে প্রতিপক্ষকে টপকেও গিয়েছিলেন। কিন্তু তারপর পাঁচ পয়েন্ট হারানোয় আর ঘুরে দাঁড়াতে পারেননি।
Dont worry @Pvsindhu1 you are always taller than Tai Tzu Ying 😉#PVSindhu#HongkongSS #TaiTzuYing pic.twitter.com/hGAuDt1r2F
— Cha Cha (@TheLegendChap) November 26, 2017
[বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নয়া নজির বিরাটের]
চলতি মরশুমে এই নিয়ে চারটি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া করলেন সিন্ধু। এই টুর্নামেন্টে একমাত্র মহিলা শাটলার হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা নেহওয়াল। এবার ফর্মে থাকা সিন্ধুর সামনে ছিল দারুণ সুযোগ। কিন্তু শেষমেশ ইতিহাস পালটে ফেলতে ব্যর্থ তিনি।
সর্বশেষ খবর
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু
-
শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী
-
পেনাল্টি রানের খেসারতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত ভারত ‘এ’, মারামারিতে জড়াল সুপার ওভারে ব্যর্থ বৈভব
-
অতীতে মহিলা পুলিশ অফিসারের কলার ধরে হুমকি! পালাবদলে তোলাবাজিতে ধৃত তৃণমূল নেতা