Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
IND vs SA

IND vs SA: ভারতীয় দলে নেই রিঙ্কু! কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল দক্ষিণ আফ্রিকা?

দারুণ উদ্যোগ নিল প্রোটিয়া শিবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১৩:৫৯

options
link
IND vs SA: ভারতীয় দলে নেই রিঙ্কু! কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল দক্ষিণ আফ্রিকা? zoom
ভারতের বিরুদ্ধে গোলাপি জার্সি পরে মাঠে নামল দক্ষিণ আফ্রিকা। ছবি: টুইটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরেও একদিনের দলে সুযোগ পেলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। প্রথম একদিনের ম্যাচে তাঁকে দলে নেয়নি টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। এদিকে অভিষেক হল সাই সুদর্শনের (Sai Sudharsan)। এদিকে চিরাচরিত সবুজ রঙের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামল না দক্ষিণ আফ্রিকা (South Africa)। বরং গোলাপি জার্সি পরল এডেন মার্করামের (Aiden Markram) দল।

আসলে দক্ষিণ আফ্রিকা স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে চাইছে। সেই কারণেই গোলাপি জার্সি পরবে প্রোটিয়া দল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে সমর্থকদেরও গোলাপি জামা পরে আসতে বলে হয়েছে। এই ম্যাচের আয় তুলে দেওয়া হবে স্তন ক্যানসার আক্রান্তদের সাহায্য করার জন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিদায়ী রনজিতে মনোজের হাতেই বাংলার ব্যাটন? আলোচনা তুঙ্গে]

দক্ষিণ আফ্রিকা এর আগে গোলাপি জামা পরে ১১টি একদিনের ম্যাচ খেলেছে। তার মধ্যে ৯ বার জিতেছে তারা। গোলাপি বলের ম্যাচেই ৩১ বলে শতরান করে ইতিহাস গড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স।

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। এবার একদিনের সিরিজে কেএল রাহুলের দল কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

[আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! রমন লাম্বা-ফিল হিউজের পর বাইশ গজের যুদ্ধে প্রয়াত ভারতীয় ক্রিকেটার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.