সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মায়রাজ আহমেদ খান আইএসএসএফ আয়োজিত শটগান বিশ্বকাপে শেষ পর্যন্ত চতুর্থ স্থানে শেষ করল৷ রোমে আয়োজিত এই টুর্নামেন্টে মিশরের মেহেলবার কাছে পরাজিত হলেন মায়রাজ৷
১১৮ পয়েন্ট পেয়ে ফাইনালে ভারতকে পৌঁছে দেন মায়রাজ৷ কোয়ালিফাইং রাউন্ডে আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ষষ্ঠ স্থান অধিকার করলেও শুট অফে পয়েন্টের তফাৎ হয়ে যাওয়ায় মায়রাজ চলে যান ফাইনালে৷ আর সেখানেই মুখোমুখি হন মিশরের মেহেলবার৷
১৬টি টার্গেটে ১৪টি টার্গেট লক্ষভেদ করেন মায়রাজ কিন্তু মেহেলবা মাত্র একটি টার্গেটের তফাতেই বাজিমাত করে দেন৷ ১৪ আর ১৫’র মাঝখানে ওই একটি পয়েন্টের কারণেই ভারতকে চতুর্থ স্থানে সন্তুষ্ট থাকতে হয়৷
প্রসঙ্গত, রিওতে আয়োজিত আরেকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে রুপোর পদক জয় করেছিলেন মায়রাজ আহমেদ খান কিন্তু রিও ওলিম্পিকে তেমন নজর কাড়তে ব্যর্থ হন তিনি৷ ফাইনালের পর ওলিম্পিকে নবম স্থানে ছিল ভারত৷
সর্বশেষ খবর
-
সইফ-সলমনকে সরিয়ে ‘রেস ৪’-এ আমির! ‘ফ্লপ স্টার’ বিতর্ক শুরু হতেই মুখ খুললেন প্রযোজক
-
নেদারল্যান্ডসের ‘বিজেপি পরিবারের’ সঙ্গে সাক্ষাৎ শমীকের, প্রবাসীদের সঙ্গে ভারত নিয়ে কী আলোচনা হল?
-
ইরান যুদ্ধ, ‘শুল্কবাণে’ও কাবু নয়! উত্তাল বিশ্বে কোন শক্তিতে বাড়ল ভারতের জিডিপি?
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল