সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহাল? নাকি রবীন্দ্র জাদেজা? নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে-র আগে প্রবল চর্চা চলছে এই একটা প্রশ্ন নিয়ে। হায়দরাবাদে সিরিজের প্রথম ওয়ানডে-তে জাদেজার পারফরম্যান্স বিশেষজ্ঞ মহলে প্রশংসা পেয়েছিল। সেই ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়েছিলেন জাদেজা। কিন্তু তার পরেও মঙ্গলবারের নাগপুরে টিমের বাইরে থাকতে হতে পারে জাদ্দুকে। তাঁর বদলে দেখা যেতে পারে চাহালকে। অস্ট্রেলিয়া টিমেও একটা পরিবর্তন হতে পারে। শন মার্শ ফিট। তিনি সম্ভবত ঢুকছেন।
দুই দলের সম্ভাবনা এবং সাম্ভাব্য পরিবর্তন নিয়ে কাটাছেঁড়া করলেন দীপ দাশগুপ্ত।
[বুমরাহ বা ভুবি নয়, বিশ্বকাপে এই পেসারই মূল ভরসা হতে পারেন কোহলির]
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত চলতি ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে। স্বাভাবিক ভাবেই এরপর যে কোনও টিম ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে যেতে চাইবে। টিমে কোনও বদল না ঘটিয়ে। কিন্তু, মঙ্গলবার নাগপুরে বিরাট কোহলির ভারতকে তা করতে দেখলে অবাকই হব। টিমে গোটা দু’য়েক অন্তত বদল হবে নাগপুর ওয়ানডে’তে। এর কারণ একটাই, আসন্ন বিশ্বকাপ। ভারতের কাছে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিশ্বকাপের কম্বিনেশন চূড়ান্ত করে ফেলা।
প্রথম ওয়ানডে’র আগে বিরাট কোহলি কী বলল? বলল যে, আইপিএলের প্রভাব বিশ্বকাপে পড়বে না। ব্যক্তিগতভাবে যদিও সেটা মনে হয় না। কিন্তু টিমের ক্যাপ্টেন যখন বলছে, তখন সেটাকেই মানতে হবে। সে দিক থেকে দেখলে, বিশ্বকাপের আগে আর চারটে ম্যাচ পড়ে বিরাটের হাতে। বিশ্বকাপ টিম চূড়ান্ত করে ফেলতে হবে এর মধ্যেই। আর তাই নাগপুরে টিমে বদলের সম্ভাবনা। আমার ধারণা, দু’তিনটে জিনিস আজ দেখতে পাব। প্রথমত, রবীন্দ্র জাদেজা বা কুলদীপ যাদবের কাউকে বিশ্রাম দিয়ে যুজবেন্দ্র চাহালকে খেলানো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ভাল যায়নি চাহালের। তাই ওকে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। দ্বিতীয়ত, বিজয় শংকরকে বসিয়ে কেএল রাহুলকে খেলিয়ে দেওয়া। সেক্ষেত্রে কেএল হয়তো নাম্বার থ্রি খেলবে। আর বিরাট কোহলি খেলবে চারে। তৃতীয়ত, অম্বাতি রায়ডুকে বসিয়ে ঋষভ পন্থকে খেলানো।
[অধিনায়কত্বের শুরুতেই ধাক্কা স্মৃতির, ইংল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের]
আসলে চলতি সিরিজে দারুণ কোনও অঘটন না ঘটাতে পারলে কিছু করতে পারবে না অস্ট্রেলিয়া। শুনলাম, শন মার্শ নাকি খেলবে নাগপুরে। তা, ও খেললেও যে অস্ট্রেলিয়া দুর্ধর্ষ কিছু করবে আমার বিশ্বাস হয় না। শন মার্শ ভাল। কিন্তু ডেভিড ওয়ার্নার কিংবা স্টিভ স্মিথ নয় যে, নিশ্চিত রান করে দেবে। আর তাই ভারত যদি ঝুঁকি নিয়ে উইনিং কম্বিনেশন ভাঙেও, জয়ী টিম যদি এ দিক ও দিক করে, আমি অন্তত অবাক হব না।
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?