ভারত- ২৯১/৯ (পূজারা ৬২, বিজয় ৬৫)
নিউজিল্যান্ড- ব্যাট করেনি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার ৫০০তম টেস্টের শুরুটা কি ভাল হল? প্রথম দিনের রিপোর্ট কার্ড দেখে তেমনটা কিন্তু বলা যাচ্ছে না৷ শুরুটা নিঃসন্দেহে ভালই করেছিলেন চেতেশ্বর পূজারারা৷ কিন্তু ওপেনার মুরলী বিজয় আউট হওয়ার পরই বিপত্তি ঘটল৷
৫০০তম টেস্ট জিতে সেলিব্রেশনের প্ল্যান করে রেখেছেন বিরাটরা৷ কিন্তু প্রথম দিনের শেষে যা হিসেব দাঁড়াল, তাতে এখনই জয়ের কথা ভাবা যাবে না৷ কানপুরের উইকেটে টস জেতাটা খুব জরুরি ছিল৷ কারণ, শুরুর দিকে রান করতে সমস্যা না হলেও, পরের দিকে বল প্রচুর ঘুরবে৷ তাই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেন ক্যাপ্টেন কোহলি৷ ওপেনার হিসেবে রাহুল তেমন দাগ কাটতে পারলেন না৷ বল একটু বেশি বাউন্স করল৷ সেটা ম্যানেজ করতে পারলেন না কর্নাটকের এই ওপেনার৷ ৩২ রানে তিনি ফিরে গেলে দলের হাল ধরেন পূজারা (৬২) ও বিজয় (৬৫)৷ কিন্তু সেখানেই কার্যত শেষ৷ বোল্ট (৩ উইকেট) ও স্যান্টনারের (৩ উইকেট) ঝোড়ো বোলিংয়ের সামনে তছনছ হয়ে গেল ভারতীয় মিডল অর্ডার৷ একে একে ফিরে গেলেন কোহলি, রাহানে, রোহিত শর্মারা৷ দলকে খাদ থেকে খানিকটা টেনে তোলেন অশ্বিন (৪০)৷ ৩০০ রানের গণ্ডি না পেরোতেই ন’টি উইকেট খোয়ালো টিম ইন্ডিয়া৷

এবার ভারতীয় বোলারদের পালা৷ ঘরের মাঠে ছক বদলে চার বোলারে নেমেছেন বিরাট৷ দুই পেসারের সঙ্গে অশ্বিন আর জাদেজা৷ বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে জাদেজা ভাল বল করেছেন৷ তবে বিরাটদের আসল বাজি যে অশ্বিন, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়৷ আর উইকেটের যা চরিত্র, তাতে অশ্বিনকে খেলতে উইলিয়ামসনদের সমস্যায় পড়তে হবে বলেই ধারণা বিশেষজ্ঞমহলের৷
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম-রেজিনগরে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, দায়িত্বে কারা?
-
ভাঙন গ্রাসে নিশ্চিহ্ন হওয়ার পথে ভূতনি, অস্তিত্ব বাঁচাতে আরও ৫ কোটি আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর
-
সিটের নজরে ‘লাস্ট সিন টুগেদার থিওরি’, আর জি কর মামলার রিপোর্ট পরের সপ্তাহেই
-
অবশেষে জেলমুক্ত বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু, মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টা প্যারোলে ছাড়
-
‘বিগ বসে’ ত্রিকোণ প্রেম? সৃজলা-নন্দিনীকে ‘ডবল ডেট’ রাজবীরের, জিতলে ‘রোমিও’কে ট্রফি দেবেন জয়িতা!