সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়ে ওলিম্পিকের অভিযান শুরু করল মেন ইন ব্লু৷ আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন ওল্টমান্সের ছেলেরা৷ তবে শনিবার হতাশ করলেন ভারতীয় মহিলা শুটাররা ও লিয়েন্ডার পেজ৷
২০০০ সালে সিডনি ওলিম্পিকের উদ্বোধনী ম্যাচে জিতেছিল ভারতীয় হকি দল৷ ১২ বছর পর রিওতে সেই ছবিরই পুনরাবৃত্তি ঘটল৷ শুরু থেকেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন শ্রীজেশরা৷ জোড়া গোল করেন রুপিন্দর পাল সিং৷ আরেকটি গোল ভি আর রঘুনাথের৷ শেষ দুই অর্ধে যদিও দু’টো গোল হজম করতে হয় সর্দার সিংদের৷ তবে ছেলেদের খেলায় খুশি কোচ ওল্টমান্স৷ ৩৬ বছরের পদক খরা কাটাতে বদ্ধপরিকর ভারতীয় হকি দল৷ সেই অভিযানের শুরুটা অন্তত মন্দ হল না৷ পরের ম্যাচে অবশ্য প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী৷ তবে সোমবার জার্মানির বিরুদ্ধে ৬০ মিনিটের লরাইযে জয় ছাড়া কিছুই ভাবছে না ভারতীয় শিবির৷

শ্রীজেশ অ্যান্ড কোম্পানি মন ভরিয়ে দিলেও চরম হতাশ করলেন লিয়েন্ডার পেজ ও রোহন বোপন্না৷ প্রথম রাউন্ডে হেরে পুরুষ ডাবলস থেকে ছিটকে গেল ভারতীয় জুটি৷ পোল্যান্ডের ম্যাটকস্কি-কুবোট জুটির কাছে ৪-৬, ৬-৭ সেটে হারলেন পেজরা৷ বোপন্না ও লিয়ের মধ্যে কোর্টের বাইরের মনোমালিন্যই কি তবে কোর্টের ভিতরে প্রভাব ফেলল? টেনিসমহলে এখন এই আলোচনাই ঘোরাফেরা করছে৷
টেনিসে মুখ থুবড়ে পড়ার দিন হতাশ করলেন ভারতীয় মহিলা শুটাররাও৷ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফায়ার থেকে ছিটকে গেলেন অয়নিকা পাল ও অপূর্বী চান্ডিলা৷ কোয়ালিফায়িং পয়েন্টের থেকে অনেক পিছনে রয়ে গেলেন এই দুই শুটার৷
সর্বশেষ খবর
-
পয়া জাপানে জোড়া রুপো, এশিয়াডে অবশেষে পদক জিতে চানু বললেন, ‘অলিম্পিকের চেয়ে কম নয়’
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের