সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি প্রস্তুতি ম্যাচে বলার মতো তেমন কিছুই হয়নি৷ বৃহস্পতিবার ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে আসল লড়াইয়ে নামতে চলেছে বিরাটবাহিনী৷ আর তার আগে টিম ইন্ডিয়াকে ভোকাল টনিক দিয়ে গেলেন বিপক্ষে দলের কিংবদন্তি৷ ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করে মন ভাল হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের৷

শনিবারই ছেলেদের নিয়ে অ্যান্টিগায় চলে এসেছেন কোচ অনিল কুম্বলে৷ একদিন বিশ্রাম নিয়ে মাঠে নামেন রবিবার৷ সেদিনই দেখা হয়ে গেল ভিভের সঙ্গে৷ নিজের শহর, নিজের নামে স্টেডিয়াম, টেস্টের আগে মাঠে না এসে তিনি বাড়ি বসে থাকেন কীভাবে! ভিভকে কাছে পেয়ে উচ্ছ্বসিত কোহলি, ধাওয়ান, বিজয়, রাহানে, ধাওয়ানরা৷ নানা কথা৷ কী কথা হল, তা জানা যায়নি৷ তবে কোহলিকে নিয়ে আলাদা করে কথা বলা মানে তাঁর বর্তমান ক্রিকেট ছাড়া আর কী হতে পারে৷ ভিভের গলায় বিরাটের প্রশংসা আগেও শোনা গিয়েছে৷ সেই ভিভকে পেয়ে কোহলিও খুশি৷ একসঙ্গে সেলফি তুলে সোশ্যাল সাইটে পোস্টও করলেন ভারতীয় টেস্ট অধিনায়ক৷
ধাওয়ান আবার ভিভের সঙ্গে ছবি পোস্ট করে টুইট করলেন,“ আজ জীবনের একটা বিশেষ দিন৷ খুশির মুহূর্ত৷ এটা ঘটনা, ভিভকে সামনে পেয়ে দলের মেজাজটাই পাল্টে যায়৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ