সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের জন্য আইপিএল রয়েছে৷ কিন্তু ঝুলন গোস্বামী, মিতালি রাজদের জন্য বিসিসিআই এখনও পর্যন্ত সে ব্যবস্থা করেনি৷ ফলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলা হয় না তাঁদের৷ সেই কারণেই ভারতীয় মহিলা ক্রিকেটারদের আন্তর্জাতিক লিগে অংশ নেওয়ার ছাড়পত্র দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷
অস্ট্রেলিয়ান মহিলা বিগ ব্যাশ ও ইংল্যান্ডের মহিলা সুপার লিগে (ডব্লিউএসএল) খেলতে পারবেন ঝুলনরা৷ বুধবার বিসিসিআই-এর মহিলাদের ক্রিকেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ মহিলা ক্রিকেটারদের নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেলেও এবছর তাঁরা সুপার লিগে খেলার সুযোগ পেলেও পেতে পারেন৷ তবে তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে৷
৩০ জুলাই ইংল্যান্ডে শুরু উইমেনস সুপার লিগ৷ চলবে ১৪ আগস্ট পর্যন্ত৷ সুপার লিগের জন্য ইতিমধ্যেই ১৮ জন বিদেশি ক্রিকেটার নেওয়া হয়ে গিয়েছে৷ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ডব্লিউএসএল-এ অংশ নিয়েছেন৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সব সদস্য দেশগুলিকে ক্রিকেটারের নাম নথিভুক্ত করার জন্য লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে৷ এবার মিতালিদের জন্য বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
আসানসোল-দুর্গাপুর মেট্রোর আরও একধাপ! শেষের পথে ‘রাইটসে’র সমীক্ষার কাজ
-
সিকিমে ভয়াবহ ভূমিধস! টানেলে আটকে পড়ে মৃত অন্তত ৮ শ্রমিক
-
তৃণমূল আমলে বাধা পেয়েও সৌজন্য! একুশে জুলাই কর্মসূচিতে জল-বিস্কুট এগিয়ে দিলেন বিজেপি কর্মীরা
-
‘স্রেফ ট্রেলার দেখেছেন’, টানা দ্বিতীয় দিন সংসদ অভিযানে ‘ককরোচ’, ফের উত্তপ্ত হবে রাজধানী?
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে