সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিপকের বাইশ গজে তিনি যে এভাবে জ্বলে উঠবেন, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কুকরা৷ ব্রিটিশ বোলারদের ত্রাস হয়ে ওঠা বিরাট কোহলির ২০০ রানটা তাও দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছিলেন৷ কিন্তু সোমবার যা হল, তাতে ইংল্যান্ডের মাথা যেন আরও খানিকটা নত হয়ে গেল৷
প্রথম টেস্ট সেঞ্চুরি৷ আর প্রথমেই ২০০ রান ছাপিয়ে গেলেন ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ার৷ মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাঁচদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল নায়ারের৷ কিংবদন্তি সুনীল গাভাসকরের থেকে প্রথম টেস্ট ক্যাপটি গ্রহণ করেছিলেন তিনি৷ সেদিন যেন তাঁর আশীর্বাদই মাথা পেতে নিয়েছিলেন৷ আর তাই কেরিয়ারের তৃতীয় টেস্টেই দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন ২৫ বছরের ব্যাটসম্যান৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে ডবল সেঞ্চুরি করলেন নায়ার৷ মাত্র তিনটি টেস্ট খেলেই এই মাইস্টোন ছুঁলেন তিনি৷ এর আগে চার ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন বিনোদ কাম্বলি৷ ঘরের মাঠে ঘরের ছেলের প্রথম দ্বিশতরানকে হাততালি দিয়ে সম্মান জানাল গোটা স্টেডিয়াম৷
প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন কর্নাটকের তরুণ৷ ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৫২.৬৮৷ ২০১৪-১৫ রঞ্জি মরশুমেও তাঁর ট্রিপল সেঞ্চুরির সৌজন্যেই কর্নাটক ট্রফি ঘরে রাখতে সফল হয়েছিল৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোয়াঁ চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের