সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মসূত্রে সন্তানের গায়ে চাপে বাবার নাম৷ স্কুলে ভর্তি হওয়ার সময়ও বাবার নাম জিজ্ঞেস করা হয়৷ বাবার পদবিতেই সন্তানের পরিচয়৷ তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে বংশ পরম্পরায় এমনটাই হয়ে আসছে৷ আর এ সবের মধ্যে কোথায় যেন হারিয়ে যায় সেই মহিলার নাম, যিনি সন্তানের জন্ম দেন, বাচ্চার হাত ধরে স্কুলে ভর্তি করতে নিয়ে যান আর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে হাসি মুখে নিজের বাবার দেওয়া পদবি ত্যাগ করেন৷ এমনটা কেন হয়? উত্তর অজানা৷ শুধু জানা আছে, আগেও হয়ে এসেছে, এখনও হয়৷ এবার এই ভাবধারাতেই সজোরে আঘাত করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ পুরনো ভাবনা চিন্তা ভুলে আম আদমিকে নতুনভাবে ভাবার দিশা দেখালেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে৷ অভিনব পদ্ধতিতে মাকে সম্মান জানালেন তাঁরা৷
সরোজ কোহলিকে চেনেন? কিংবা দেবকী সিং ধোনিকে? দেশের সেরা ক্রিকেটারদের যাঁরা নিজে হাতে গড়েছেন, তাঁরাই অন্ধকারে থেকে গিয়েছেন৷ এবার তাঁদের নামের জার্সি পরলেন ছেলে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি৷ স্টার চ্যানেলের বিজ্ঞাপনে নতুন জার্সিতে দেখা গেল অজিঙ্ক রাহানেকেও৷ মা-কে এমন অভিনব সম্মান দেওয়ায় নিঃসন্দেহে গর্বিত দেশের প্রত্যেক মা৷
মাকে সম্মান জানানোর সেই ভিডিওটি দেখে নিন ক্লিক করে৷
সর্বশেষ খবর
-
দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মোদির, লালকেল্লায় প্রথমবার বন্দে মাতরম
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী