সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাতে বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে। একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৪-য় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তবে ক্যাপ্টেন্সি ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেট খেলবেন তিনি। খেলতে পারেন আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজেও। খেলতে পারেন বিরাট কোহলির নেতৃত্বে।
NEWS ALERT – Mahendra Singh #Dhoni steps down as #Captain of #TeamIndia. He will be available for selection for ODIs & T20Is vs England pic.twitter.com/2xM0eisdjq
Advertisement— BCCI (@BCCI) January 4, 2017
ধোনি নিজেই বিসিসিআইয়ের কাছে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। সব ফরম্যাটের ক্রিকেটে অধিনায়কত্ব থেকেই অবসর চেয়েছেন তিনি।
#MahendraSinghDhoni steps down as India’s limited overs captain. (File pic) pic.twitter.com/TnfzWSRE2a
— Press Trust of India (@PTI_News) January 4, 2017
বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি বলেছেন, “ভারতীয় ক্রিকেটের সমস্ত অনুগামী ও বিসিসিআইয়ের তরফে এম এস ধোনিকে ধন্যবাদ। সব ফরম্যাটের ক্রিকেটেই তিনি সাফল্যের সঙ্গে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন।”
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা