সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ জুলাই, ২০১২৷ চার বছর আগে এই দিনেই শেষবার কোনও গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রজার ফেডেরার৷ এবার আগেভাগে নোভাক জকোভিচ বিদায় নেওয়ায় কথা রটেছিল, এবার উইম্বলডন জয়ের সম্ভাবনা রয়েছে রজার ফেডেরারের৷ কিন্তু বছর ২৫-এর কানাডার অখ্যাত মিলাস রাওনিক এভাবে সুইজারল্যান্ড তারকার দৌড় সেমিফাইনালে থামিয়ে দেবেন, তা হয়তো কেউ ভাবতেও পারেননি৷ হয়তো ফেডেরার নিজেও ভাবেননি৷ বছর চারেক আগের শেষবার গ্র্যান্ড স্ল্যাম জেতার দিনই নষ্ট করলেন ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ৷ পাঁচ সেটের লম্বা লড়াইয়ের পর সুইস তারকা হারলেন ৬-৩, ৬-৭ (৩-৭), ৪-৬, ৭-৫, ৬-৩ সেটে৷
কে এই রাওনিক? উইম্বলডনের ফাইনালে ওঠার আগে পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামে তাঁর সেরা পারফরম্যান্স বলতে চলতি বছরে অস্ট্রেলিয়া ওপেনের শেষ চারে পৌঁছনো৷ দু’বছর আগে সেমিফাইনালে ফেডেরারের কাছেই হেরেছিলেন৷
প্রথম সেট খোয়ানোর পর দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন ফেডেরার৷ দ্বিতীয় ও তৃতীয় সেটে জিতে ফল ২-১ করে দেন৷ যত সময় যাচ্ছিল, তত যেন ম্যাচে জাঁকিয়ে বসছিলেন তিনি৷ কিন্তু রাওনিক যে শেষদিকে এসে এমন চমক দেবেন তা কে জানত! শেষ দু’টি সেট পরপর জিতে ‘সুইস এক্সপ্রেস’ থামিয়ে দিলেন তিনি৷ পরিসংখ্যান বলছে, ফেডেরারের সঙ্গে মোট এগারোবারের সাক্ষাতে নয়বারই হেরেছেন রাওনিক৷
এদিন কিন্তু নিজের অজান্তেই দু’টি রেকর্ড করে ফেললেন রাওনিক৷ প্রথমত, কানাডার প্রথম খেলোয়াড় হিসাবে কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছলেন৷ দ্বিতীয়ত, ইউরোপের বাইরে থেকে দ্বিতীয় পুরুষ প্রতিযোগী হিসাবে উইম্বলডনের ফাইনালে পৌঁছলেন৷ তাঁর আগে ২০০৯ সালে অ্যান্ডি রডিকের এই কৃতিত্ব ছিল৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ