সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে বড়দের ডার্বি দেখার ইচ্ছেপূরণ হয়নি ফুটবলভক্তদের৷ তাই সোমবার ছোটদের ডার্বির দিকেই নজর ছিল৷ আর সেই বড় ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে মাটি ধরিয়ে সেলিব্রেশনে মাতল মোহনবাগানের জুনিয়ররা৷
পুজোর আবহের মধ্যে ছোটদের এই ডার্বিই ছিল হিসেব মতো মরশুমের প্রথম ডার্বি৷ তাই মোহন-ইস্ট ম্যাচ দেখতে ভিড় জমিয়ে ছিলেন সমর্থকরা৷ দুর্দান্ত শুরু করে খেলার ২৫ মিনিটের মধ্যে দু’বার এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড৷ ৬ মিনিটে প্রথম গোল দীপের৷ ২৪ মিনিটে ফের লাল-হলুদের রক্ষণ ভেঙে বল জালে জড়িয়ে মূল্যবান তিনটে পয়েন্ট এনে দেয় সৌগত৷ আর সেই সঙ্গে চলতি জুনিয়র জাতীয় লিগে জয়ের হ্যাটট্রিক করে ফেলল অনন্ত ঘোষের ছেলেরা৷ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচও৷ ঘরের মাঠে অনুশীলনের সুযোগ পুরোদমে কাজে লাগিয়েছে ফুটবলাররা৷ অন্যদিকে, মূলপর্বে কোয়ালিফাই করার পথে ফের ধাক্কা খাওয়ায় হতাশ জুনিয়র লাল হলুদ দলের কোচ অশ্রুজিত্ চট্টোপাধ্যায়৷ ডার্বির গুরুত্ব ভেবে ফুটবলারদের পুজোর ছুটিও দেননি তিনি৷ কিন্তু অ্যাওয়ে ম্যাচ থেকে এদিন এক পয়েন্টও এল না৷
টানা তিন ম্যাচ জিতে বাগানের সংগ্রহ ৯ পয়েন্ট৷ সেখানে ইস্টবেঙ্গলের দু’ম্যাচে ৪ পয়েন্ট৷ গত মরশুমে জুনিয়র জাতীয় লিগে দু’টি ক্লাবই মূলপর্বে কোয়ালিফাই করতে পারেনি৷ এবার তাই দুই ক্লাবই মূলপর্বে কোয়ালিফাই করার জন্য মরিয়া৷ সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল বাগানের জুনিয়ররা৷
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?