মোহনবাগান: ২ (ডাফি) লাজং: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের ঘরের মাঠে খেলা৷ তাও আবার কলকাতার বুকে৷ তা সত্ত্বেও স্টেডিয়াম ভরল না৷ তবে শুক্রবার সন্ধেয় যে বাগান ভক্তরা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পৌঁছেছিলেন, তাঁদের হতাশ করেননি বলবন্ত, সৌভিকরা৷ অপেক্ষাকৃত দুর্বল লাজংয়ের বিরুদ্ধে শক্তিশালী বাগানের পরিণত খেলা দেখলেন দর্শকরা৷
(প্রতিভার স্বীকৃতি, আন্তর্জাতিক ক্রিকেটে ডাক রেস্তরাঁ কর্মীর)
টার্ফ ছেড়ে ঘাসের মাঠ পাওয়ায় সন্তুষ্ট হয়েছিলেন কোচ সঞ্জয় সেন৷ কিন্তু তাঁর অস্বস্তি ছিল ড্যারেল ডাফিকে নিয়ে৷ বৃহস্পতিবার অসুস্থ ছিলেন তিনি৷ এমনকী দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করতে পারেননি৷ শুক্রবার তো বিদেশি স্ট্রাইকার ছাড়াই দল সাজানোর কথা ভাবতে শুরু করে দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ৷ কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে এদিন শুরুতেই মাঠে নামলেন ডাফি৷ এবং তাঁর জোড়া গোলেই এদিন ধরাশায়ী হল লাজং৷
প্রথমার্ধে একটা, দ্বিতীয়ার্ধে আরও একটা৷ দু’টো গোলই করলেন বক্সের ভিতর থেকে৷ ২২ মিনিটে মিডফিল্ড থেকে বল এসে তাঁর পায়ে জমা হলে, তা জালে জড়াতে কোনও ভুল করেননি৷ দ্বিতীয়ার্ধের গোলটা আরও নাটকীয়৷ পাহাড়ি ডিফেন্ডাররা বাগান স্ট্রাইকার বলবন্তকে রুখে দেওয়ার চেষ্টা করলেও তাঁর ট্যাপে বল পেয়ে যান ডাফি৷ স্কটিশ তারকাকে মুখের সামনে পেয়েও অফসাইড হয়ে গিয়েছে ভেবে তাঁকে আটকানোর চেষ্টা করলেন না বিপক্ষের ডিফেন্ডার৷ আর সেই ভুলকে কাজে লাগিয়েই চলতি আই লিগে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচের সেরা হয়ে গেলেন ডাফি৷
(যুবিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ধোনি)
প্রথমার্ধে গোল পাওয়ার পর থেকেই আক্রমণে ঝাঁজ বাড়িয়েছিল বাগান৷ তবে এদিন কাটসুমি গোলের সহজ সুযোগ হাতছাড়া না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত গঙ্গাপারের ক্লাব৷ সব মিলিয়ে এবারের আই লিগের শুরুটা মন্দ হল না বাগানের৷ দুই ম্যাচে ছয় পয়েন্ট ঝুলিতে ভরল সঞ্জয় সেনের দল৷
সর্বশেষ খবর
-
লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করছে হোয়াটসঅ্যাপ! এই ভুলগুলো করলে ‘ভ্যানিশ’ হতে পারে আপনারটিও
-
কলকাতার পর পুরুলিয়া, মিড ডে মিলের দায়িত্বে ইসকন! রাঁধুনীরা কাজ হারাবেন! কী জানালেন শুভেন্দু?
-
বিশাল হাতে শাপমোচন, সাডেন ডেথে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?
-
গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ স্ত্রী সুনীতার, কেন তেড়েফুড়ে উঠলেন সলমনের প্রাক্তন সোমি?