সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাক লড়াই নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া ও দুই দেশের সমর্থকরা, তখন টিম হোটেলের চেহারাটা ছিল বেশ শান্তিপূর্ণ৷ বিরাট কোহলির সঙ্গে শোয়েব মালিকদের লড়াইটা তো বাইশ গজে৷ মাঠের বাইরে তাঁদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণই৷ পাক অধিনায়ক সরফরাজ আহমেদের ছেলের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ভাইরাল হওয়া ছবিও সেই বার্তাই দিয়েছিল৷ এবার সেই ছবির নেপথ্যের কাহিনি শোনালেন খোদ সরফরাজ৷
[কোহলিদের কোচ হওয়ার দৌড়ে শাস্ত্রীও, শীঘ্রই করবেন আবেদন]
প্রাক্তন ভারত অধিনায়কের কোলে সরফরাজের ছোট্ট ছেলে আবদুল্লা৷ ভারত-পাক মহারণের আগে ভাইরাল হয়েছিল সেই ছবি৷ চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের সন্তানকে কাছে টেনে নেওয়ায় পাক মুলুকের মনও জয় করেছিলেন মাহি৷ সম্প্রতি এক পাক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফাইনালের আগের দিনের সেই ঘটনার কথা জানালেন অধিনায়ক সরফরাজ৷ বললেন, “টিম হোটেলে আমরা একে অপরের কাছাকাছিই ছিলাম৷ আমি পরিবারের সঙ্গে হোটেলের লবিতে বসেছিলাম৷ তখনই দেখি ধোনি আসছেন৷ আমিই সঙ্গে সঙ্গে তাঁর কাছে যাই৷ তখনই আবদুল্লাকে কোলে নিয়ে ছবি তোলেন তিনি৷ ধোনি একজন বড়মাপের ক্রিকেটার, বড়মাপের অধিনায়কও৷ ওঁর কোলে ওঠার সৌভাগ্য হল আবদুল্লার৷ ওর জন্যও দারুণ একটা স্মৃতি থেকে গেল৷ বড় হয়ে জানবে কী ভাল মুহূর্ত ছিল ওটা৷”
This is real India versus Pakistan friends! I am sure our Media will never cover this! MUST WATCH! ❤ pic.twitter.com/REiGJ0QZXP
— BitterSweetSymphony (@PluviophilePoet) June 27, 2017
আন্ডারডগ হিসেবেই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছিল পাকিস্তান৷ তারপর ধীরে ধীরে পালটে যায় ছবিটা৷ বাকিটা ইতিহাস৷ ভারতকে পরাস্ত করলেও ভারতীয় ক্রিকেটারের প্রতি তাঁর সম্মান রয়েছে পুরোমাত্রায়৷ আর এখানেই সফল স্পোর্টসম্যান স্পিরিট৷ ওই ছবির মধ্যে দিয়েই সরফরাজ যেন ধোনির কাছে চিরকৃতজ্ঞ থেকে গেলেন৷
[ধোনিকে প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলতে চাইছেন বিরাট?]
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব