বাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান স্কোয়াশ (Asian Squash Championship) টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত (India)। ফাইনালে ভারতীয় দল ২-০ হারাল কুয়েতকে। প্রথমবার এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা এল ভারতে। ভারতীয় দলকে নেতৃত্ব দেন সৌরভ ঘোষাল (Saurav Ghoshal)।
রমিত ট্যান্ডন কুয়েতের আলি আরামেজিকে ১১-৫, ১১-৭, ১১-৪-এ হারিয়ে শুরুটা ভাল করেন। পরে সৌরভ ঘোষাল আম্মার আল্টামিমিকে ১১-৯,১১-২,১১-৩-এ হারান। ফলে ভারত ২-০ হারায় কুয়েতকে।
তৃতীয় ম্যাচটা অবশ্য আর খেলা হয়নি অভয় সিং ও ফালাহ মহম্মদের মধ্যে। কারণ রমিত ট্যান্ডন ও সৌরভ ঘোষাল ম্যাচ জিতে যাওয়ার ফলে ফয়সলা আগেই হয়ে গিয়েছিল। তাই আর খেলতে নামতে হয়নি অভয় সিংকে।
[আরও পড়ুন: Imran Khan: গুলি বের করতে একাধিক অস্ত্রোপচার, কেমন আছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান?]
আগের দু’ বার রুপো জিতেছিল ভারত। এবার ভারতীয় দল একনম্বর বাছাই ছিল। দাপট দেখিয়ে সোনা জিতে নিল ভারতীয় দল।
পুল এ-তে সবক’টি ম্যাচই জিতেছিল ভারতীয় দল। কাতার, পাকিস্তান, কুয়েত, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারায় ভারত। সেমিফাইনালে মালয়েশিয়াকে ১-২ হারায় ভারত।
ভারতের পুরুষ দল সোনা জিতলেও মহিলা দলকে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েই সন্তষ্ট থাকতে হল। সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে ২-১ হেরে যায় ভারতীয় দল।
HISTORY MADE!
Asian Men’s Team Champions for the first time ever!!!
Great effort by the whole team through the entire week. Amazing day for @indiansquash with hopefully, a lot more to come in the future! pic.twitter.com/X0F4rUZ1lz
— Saurav Ghosal (@SauravGhosal) November 4, 2022
পুল বি-তে ছিল ভারতের মহিলা দল। দুটো জয় ও একটি ম্যাচে হেরে পুলে দ্বিতীয় হয় ভারত। ইরান ও সিঙ্গাপুরকে ৩-০ হারানোর পরে হং কংয়ের কাছে ০-৩ হার মানে ভারতের মহিলা দল।
[আরও পড়ুন: ভারতকে সেমিফাইনালে তুলতে মরিয়া ICC! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক আফ্রিদি]
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের