Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
medals in Olympics

Olympics-এর ইতিহাসে দশটি সোনা-সহ মোট ৩৫টি পদক ভারতের, দেখে নিন তালিকা

ভারতের ঝুলিতে রয়েছে ৯টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২১, ১৩:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২১, ১৩:২৭

options
link
Olympics-এর ইতিহাসে দশটি সোনা-সহ মোট ৩৫টি পদক ভারতের, দেখে নিন তালিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯০০ সালে ব্রিটিশ শাসিত ভারত প্রথমবার অলিম্পিকের (Olympics) মঞ্চ থেকে এসেছিল পদক (medals)। ব্রিটিশ অ্যাথলিট তথা অভিনেতা নর্ম্যান প্রিচার্ডের জন্ম হয়েছিল কলকাতায়। ভারতের হয়ে সেবার তিনিই প্রতিনিধিত্ব করে দুটি আলাদা ইভেন্টে জোড়া রুপো এনেছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ৩৫টি পদক (নর্ম্যান প্রিচার্ডের পদক-সহ) পেয়েছে ভারত। সোনা এসেছে মোট ১০টি। যার মধ্যে আটটিই হকিতে। বাকি দু’টির প্রথমটি ২০০৮ বেজিং অলিম্পিকে জেতেন অভিনব বিন্দ্রা। আর সর্বশেষ সোনাটি আসে নীরজ চোপড়ার (Neeraj Chopra) হাত ধরে। এছাড়া ভারতের ঝুলিতে রয়েছে ৯টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ।

চলুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকার হাত ধরে দেশে এসেছে পদক।

Advertisement

[আরও পড়ুন: IPL in UAE: বিদেশি ক্রিকেটারদের জন্য কোভিডবিধি শিথিল বোর্ডের, জারি ৪৬ পাতার নির্দেশিকা]

১. নর্ম্যান প্রিচার্ড- রুপো – পুরুষ ২০০ মিটার এবং রুপো- পুরুষ ২০০ মিটার হার্ডলস – ১৯০০ প্যারিস অলিম্পিক
২. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯২৮ আমস্টার্ডাম অলিম্পিক
৩. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯৩২ লস অ্যাঞ্জেলস অলিম্পিক
৪. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯৩৬ বার্লিন অলিম্পিক
৫. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯৪৮ লন্ডন অলিম্পিক
৬. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক
৭. কেডি যাদবব্রোঞ্জ – পুরুষ ব্যান্টামওয়েট কুস্তি – ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক
৮. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক
৯. ভারতীয় পুরুষ হকি দলরুপো – ১৯৬০ রোম অলিম্পিক
১০. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯৬৪ টোকিও অলিম্পিক
১১. ভারতীয় পুরুষ হকি দলব্রোঞ্জ – ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিক
১২. ভারতীয় পুরুষ হকি দলব্রোঞ্জ – ১৯৭২ মিউনিখ অলিম্পিক
১৩. ভারতীয় পুরুষ হকি দলসোনা – ১৯৮০ মস্কো অলিম্পিক
১৪. লিয়েন্ডার পেজব্রোঞ্জ– পুরুষ টেনিস সিঙ্গলস – ১৯৯৬ আটলান্টা অলিম্পিক
১৫. কর্ণম মালেশ্বরীব্রোঞ্জ– মহিলা ৫৪ কেজি ভারোত্তোলন- ২০০০ সিডনি অলিম্পিক
১৬. রাজ্যবর্ধন সিং রাঠোররুপো– পুরুষ ডাবল ট্র্যাপ শুটিং – ২০০৪ এথেন্স অলিম্পিক
১৭. অভিনব বিন্দ্রাসোনা – পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল শুটিং – ২০০৮ বেজিং অলিম্পিক
১৮. বিজেন্দর সিংব্রোঞ্জ – মিডলওয়েট বক্সিং – ২০০৮ বেজিং অলিম্পিক
১৯. সুশীল কুমারব্রোঞ্জ – পুরুষ ৬৬ কেজি কুস্তি -২০০৮ বেজিং অলিম্পিক
২০. গগন নারাংব্রোঞ্জ – পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল শুটিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২১. সুশীল কুমাররুপো – পুরুষ ৬৬ কেজি কুস্তি – ২০১২ লন্ডন অলিম্পিক
২২. বিজয় কুমাররুপো – পুরুষ ২৫ মিটার র‍্যাপিড পিস্তল শুটিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২৩. মেরি কমব্রোঞ্জ – মহিলা ফ্লাইওয়েট বক্সিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২৪. যোগেশ্বর দত্তব্রোঞ্জ – পুরুষ ৬০ কেজি কুস্তি- ২০১২ লন্ডন অলিম্পিক
২৫. সাইনা নেহওয়ালব্রোঞ্জ – মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস – ২০১২ লন্ডন অলিম্পিক
২৬. পিভি সিন্ধুরুপো – মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস – ২০১৬ রিও অলিম্পিক
২৭. সাক্ষী মালিকব্রোঞ্জ – মহিলা ৫৮ কেজি কুস্তি – ২০১৬ রিও অলিম্পিক
২৮. মীরাবাই চানুরুপো – মহিলা ৪৯ কেজি ভারোত্তোলন- ২০২০ টোকিও অলিম্পিক
২৯. লভলিনা বরগোঁহাইব্রোঞ্জ – মহিলা বক্সিং (৬৪-৬৯ কেজি) – ২০২০ টোকিও অলিম্পিক
৩০. পিভি সিন্ধুব্রোঞ্জ– মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস- ২০২০ টোকিও অলিম্পিক
৩১. রবি কুমার দাহিয়ারুপো – পুরুষ ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি – ২০২০ টোকিও অলিম্পিক
৩২. ভারতীয় পুরুষ হকি দলব্রোঞ্জ – ২০২০ টোকিও অলিম্পিক
৩৩. বজরং পুনিয়াব্রোঞ্জ – পুরুষ ৬৫ কেজি কুস্তি -২০২০ টোকিও অলিম্পিক
৩৪. নীরজ চোপড়াসোনা – পুরুষ জ্যাভলিন – ২০২০ টোকিও অলিম্পিক

[আরও পড়ুন: বদলে যাচ্ছে পরিচয়! PSG-তে প্রিয় ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না মেসিকে!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.