Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
power lifter

নিজের তিনগুণ ওজন তুলে ছিনিয়ে নিলেন পদক, জলপাইগুড়ির কন্যার কাণ্ডে হইচই, ভিডিও ভাইরাল

প্রতিযোগিতার একেবারে শেষ পর্যায় অর্থাৎ ডেডলিফটে গিয়ে বিরাট ঝুঁকি নেন কেয়া। তুলে ফেলেন ১৪০ কেজি ওজন, নিজের দেহের ওজনের তিনগুণের চেয়েও খানিকটা বেশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৫:১৫

options
link
নিজের তিনগুণ ওজন তুলে ছিনিয়ে নিলেন পদক, জলপাইগুড়ির কন্যার কাণ্ডে হইচই, ভিডিও ভাইরাল zoom
৪৭ কেজি ক্যাটেগরিতে পাওয়ার লিফটিং করতে নেমেছিলেন কেয়া।
Advertisement

বয়স মাত্র ১৮ বছর। কিন্তু নিজের ওজনের থেকে তিনগুণ ওজন তুলে সকলকে তাক লাগিয়ে দিলেন বঙ্গকন্যা কেয়া বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আইপিএফ ওয়ার্ল্ড সাব-জুনিয়র এবং জুনিয়র ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ থেকে পদক নিয়ে ফিরছেন জলপাইগুড়ির এই অ্যাথলিট। ইতিমধ্যেই নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে তাঁর ভিডিও।

জুনিয়র উইমেন্স ৪৭ কেজি ক্যাটেগরিতে পাওয়ার লিফটিং করতে নেমেছিলেন কেয়া। তবে প্রতিযোগিতা সম তাঁর ওজন ছিল ৪৫.৭০ কেজি। নিয়ম অনুযায়ী একেবারে সঠিক ওজন ছিল তাঁর। প্রথমে স্কোয়াট ক্যাটেগরিতে ৯০ কেজি তোলেন তিনি, যা কিনা তাঁর নিজের ওজনের দ্বিগুণ। তারপর বেঞ্চ প্রেসে ৫০ কেজি তোলেন। কিন্তু পদক জয়ের জন্য এই ওজন তোলা যথেষ্ট ছিল না। তাই প্রতিযোগিতার একেবারে শেষ পর্যায় অর্থাৎ ডেডলিফটে গিয়ে বিরাট ঝুঁকি নেন কেয়া। তুলে ফেলেন ১৪০ কেজি ওজন, নিজের দেহের ওজনের তিনগুণের চেয়েও খানিকটা বেশি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সবমিলিয়ে ২৮০ কেজি ওজন তোলেন কেয়া। তবে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়। আয়ারল্যান্ডের পাওয়ারলিফটার ব্লাথনাইড ও’ডিয়ার সোনা জেতেন। প্রতিযোগিতা থেকে রুপো জিতে ফিরছেন বাংলার কেয়া। উল্লেখ্য, বাংলার আরেক পাওয়ার লিফটার মধুরা করও চারটি সোনা জিতেছেন এই প্রতিযোগিতা থেকে। তবে জলপাইগুড়ির মেয়ে কেয়াকে নিয়ে হইচই হচ্ছে নেটদুনিয়ায়। তাঁর ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। 

২০২৪ সালে পাওয়ার লিফটিং জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন কেয়া। খেতাব ধরে রাখেন ২০২৫এও। চলতি বছর বেঞ্চ প্রেস বিভাগে চ্যাম্পিয়ন হন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন জলপাইগুড়ির মেয়ে। নিজের ওজনের থেকে তিনগুণ ভার তোলার পাশাপাশি চর্চা চলছে কেয়ার মিষ্টি মুখশ্রী নিয়েও। তাঁকে বিশ্বের সবচেয় সুন্দরী পাওয়ার লিফটারের তকমাও দিয়ে ফেলেছেন নেটিজেনরা। দ্বাদশ শ্রেণির ছাত্রী এই বঙ্গকন্যা আগামী দিনে এভাবেই পদক জিতে আনুন দেশের জন্য়, প্রার্থনা করছেন তাঁরা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.