সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। অনুরাগীদের প্রশংসাতেই ভরে থাকে তাঁর ভারচুয়াল ওয়াল। কিন্তু সম্প্রতি একটি ঘটনায় তীব্র কটাক্ষের শিকার হতে হল তাঁকে। কথা হচ্ছে বিশ্বের ধনীতম মহিলা টেনিস তারকা নাওমি ওসাকার। যাঁর বিকিনি পরা ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

আসলে সম্প্রতি তিনি স্যুইম স্যুট পরে কয়েকটি ছবি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। যা একেবারই ভালভাবে নেয়নি তাঁর ভক্তদের একাংশ। অনেকেই দাবি করে, নিজের নিরীহ ভাবমূর্তি এভাবে নষ্ট করা উচিত নয়। অনেকের আবার টেনিসতারকাকে পরামর্শ, যে আপনি নন, সেটা হওয়ার চেষ্টা করবেন না। এককথায় পছন্দের তারকাকে এভাবে দেখতে রাজি নয় তারা। আর সেই কারণেই ক্ষোভ উগড়ে দেয় নেটিজেনরা। তবে পালটা দিতে ছাড়েননি নাওমিও। তিনি যে অন্য কেউ হওয়ার ‘ভান’ করছেন না স্পষ্ট শব্দে তা বুঝিয়ে দিয়েছেন। টুইটারে নিন্দুকদের উদ্দেশে তিনি লেখেন, “আপনারা আমার চেনেন না। আমার বয়স ২২। সুইমিং পুলে আমি স্যুইম স্যুট পরেই নামি। আপনাকে কেন মনে হয় আমার পোশাক নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন?”
[আরও পড়ুন: এবার বিদ্যুতের অতিরিক্ত বিলে নাজেহাল হরভজন সিং, ক্ষোভ উগরে দিলেন টুইটারে]
I just wanna say it’s creeping me out how many people are commenting @ me to maintain my “innocent image” and “don’t try to be someone your not”. You don’t know me, I’m 22, I wear swimsuits to the pool. Why do you feel like you can comment on what I can wear?
— NaomiOsaka大坂なおみ (@naomiosaka) July 26, 2020
বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জাপানি তারকার এই কড়া বার্তার পর অবশ্য সেভাবে আর কেউ আক্রমণ করার ‘সাহস’ দেখাননি। জোড়া গ্র্যান্ড স্লামের মালকিন ওসাকার মতে, তিনি বিকিনি পরে কোনও অরপাধ করেননি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাও ‘পাপ’ নয়। তবে তাঁকে নিয়ে কেন এত সমালোচনা? তাঁর কী পোশাক পরা উচিত, সে পরামর্শ তিনি নেটিজেনদের থেকে নিতে আগ্রহী নন।
[আরও পড়ুন: করোনা রুখতে হাতিয়ার ‘ভারচুয়াল বাবল’, ক্রিকেটারদের জন্য কড়া বিধিনিষেধ আইপিএল কর্তৃপক্ষের]
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা