Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Neeraj Chopra

‘সুখ-দুঃখের সাথী’র সঙ্গে সম্পর্ক ত্যাগ করেই বিরাট ঘোষণা নীরজের

এক দশকের সম্পর্ক ছিন্ন করে আবেগঘন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৬, ১৮:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৬, ১৮:৩৬

options
link
‘সুখ-দুঃখের সাথী’র সঙ্গে সম্পর্ক ত্যাগ করেই বিরাট ঘোষণা নীরজের zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০১৬। তখন ‘তারকা’ বনে যাননি তিনি। সেই সময় নীরজ চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল জেএসডব্লিউ স্পোর্টস। এরপর পায়ে পায়ে দশটা বছর। ততদিনে অলিম্পিকে সোনা জেতা হয়ে গিয়েছে। কমনওয়েলথ কিংবা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছেন। কিন্তু বহুজাতিক সংস্থার সঙ্গে জুটি অটুট থেকেছে। তবে বছরের শুরুতেই ‘সুখ-দুঃখের সাথী’র সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন নীরজ। কারণ হিসাবে অবশ্য একটা বিরাট ঘোষণাও করেছেন ২৭ বছরের তারকা।

কী সেই ঘোষণা? বছরের শুরুতে নীরজের নিজের তৈরি সংস্থা পথচলা শুরু করতে চলেছে। সেই অ্যাথলিট ম্যানেজমেন্ট ফার্মের নাম ‘ভেল স্পোর্টস’। নিজের সংস্থাই এবার থেকে তাঁর স্পনসরশিপের খরচ বহন করবে। এক যৌথ বিবৃতিতে জেএসডব্লিউ স্পোর্টসকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তায় নীরজ লেখেন, ‘গত এক দশক ধরে আমারা এক পথে চলেছি। তাতে আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখে সমৃদ্ধ হয়েছি। এটা যথেষ্ট কৃতিত্বেরও। আমার কেরিয়ারের একটা দিক গড়ে দিয়েছে জেএসডব্লিউ স্পোর্টস। ওরা যেভাবে আমাকে সমর্থন করেছে, তার জন্য চিরকৃতজ্ঞ থাকব। এই অধ্যায়ের সমাপ্তি ঘটলেও পরবর্তী পর্বে একই মূল্য আমি বয়ে নিয়ে যাব।’

Advertisement

জেএসডব্লিউ স্পোর্টসের সিইও দিব্য়াংশু সিং বলেন, ‘নীরজের সঙ্গে কাজের অভিজ্ঞতা অতুলনীয়। ওর সাফল্য়ের কাহিনি অনেকেরই অনুপ্রেরণা। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তার জন্য গর্বিত। ভবিষ্যতে ওর সাফল্যের জন্য শুভেচ্ছা।’ জেএসডব্লিউ স্পোর্টসের সঙ্গে সম্পর্ক হওয়ার পর নীরজের কেরিয়ারে সবচেয়ে বড় সাফল্য টোকিও অলিম্পিকে সোনা জয়। ২০২১ সালে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক পেয়েছিলেন তিনি। এরপর ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা, ২০২৪ প্যারিস অলিম্পিকে রুপো জিতেছিলেন নীরজ। 

উল্লেখ্য, এশিয়ান গেমসের আগে বিরতি নিয়েছেন নীরজ চোপড়া। এখনও বেশ কিছুদিন ট্র্যাক অন ফিল্ডে দেখা যাবে না ভারতের ‘সোনার ছেলে’কে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে সম্ভবত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এই বছরের শেষের দিকে জাপানে হবে এশিয়ান গেমস। এখানে অংশ নেওয়ার জন্য জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাধ্যতামূলক। ৮ থেকে ১২ জুলাই রয়েছে এই চ্যাম্পিয়নশিপ। শোনা যাচ্ছে, নীরজ যেহেতু রিহ্যাবের মধ্যে রয়েছেন, তাই এই টুর্নামেন্টে তাঁকে অংশগ্রহণের ব্যাপারে ছাড় দেওয়া হবে। বিরতির সময়টাতে তিনি রিহ্যাব করে একশো শতাংশ সুস্থ হয়ে উঠে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসে অংশ নেবেন। নিজের তৈরি সংস্থাকে সঙ্গে করে ফর্মে ফিরবেন নীরজ? সময়ই এর উত্তর দেবে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.