ফের সমস্যায় কুস্তিগির ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। ডোপিং টেস্টে উপস্থিত না হওয়ায় ভারতীয় কুস্তিগিরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে আন্তর্জাতিক টেস্টিং সংস্থা। গত বছরের ডিসেম্বরে টেস্টের সময় উপস্থিত হতে পারেননি তিনি। অর্থাৎ তাঁর অবস্থান জানাতে পারেননি। ফলে তাঁর উপর নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। আপাতত তাঁকে সতর্ক করেছে আইটিএ।
তারা জানিয়েছে, ২০২৫-র ১৮ ডিসেম্বর বেঙ্গালুরুতে ভিনেশের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টার মধ্যে ডোপিং কন্ট্রোল অফিসার তাঁকে খুঁজে পাননি। যে কোনও ক্রীড়াবিদকে ৬০ মিনিটের মধ্যে যখন-তখন পরীক্ষার জন্য ডাকা হতে পারে। সেখানে উপস্থিত না থাকা মানে ধরে নেওয়া যে সেই ক্রীড়াবিদ অবস্থান জানাতে পারেননি। ভিনেশকে ২০২৬ সালের ৫ ডিসেম্বর নোটিস দেওয়া হয়। ১৯ জানুয়ারির মধ্যে উত্তর দিতে বলা হয়।
আরও পড়ুন:
ভিনেশ জানিয়েছেন, ওই সময় হরিয়ানা বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন তিনি। তাই বেঙ্গালুরু থেকে চণ্ডীগড়ে ফিরে আসেন। তাছাড়া গত বছর তাঁর সন্তান হয়েছে। সন্তানকে দেখভালের ব্যক্তিগত দায়িত্ব ছিল বলে উপস্থিত থাকতে পারেননি। তবে আইটিএ-র মতে এই ব্যাখ্যা যথেষ্ট নয়। ডোপ বিরোধী সংস্থা জানিয়েছে, এসএমএস, ইমেল বা মোবাইলের কোনও মাধ্যমে তিনি কোথায় আছেন, সেটা জানাতে পারতেন। সেটা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। নিয়ম হচ্ছে ১২ মাসের মধ্যে তিনবার অবস্থান জানাতে ব্যর্থ হলে ২ বছর নিষেধাজ্ঞা হতে পারে। ভিনেশ ২০২৫ সালের ডিসেম্বরে অবসর ভেঙে ফিরেছেন। এটা তাঁর অবস্থান জানাতে প্রথম ব্যর্থতা।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী ও তিনবারের অলিম্পিয়ান ১০ থেকে ১২ মে গোন্ডায় একটি সিনিয়র ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্যারিস অলিম্পিকের পর এটাই তাঁর প্রথম প্রতিযোগিতা। সম্প্রতি তিনি অভিযোগ এনেছেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্তার শিকার হয়েছেন। গোন্ডা ব্রিজভূষণের খাসতালুক বলে পরিচিত। সেখানে খেলতে নামার আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভিনেশ। জানিয়েছেন, “আমি কার্যত ব্রিজভূষণের বাড়িতে খেলতে নামছি। ওখানে আমি আদৌ সুরক্ষিত থাকব কিনা, সেই নিয়ে ভয় রয়েছে। যে কোনও মহিলার পক্ষেই ওখানে খেলতে নামা কঠিন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা