সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন চারেক আগেই প্রকৃতির তাণ্ডব দেখেছিল শহর কলকাতা। প্রবল ঝড় ও বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছিল শহরের বিভিন্ন প্রান্ত। রাস্তার উপর, বাড়িতে গাছ পড়ে রাজ্যে মৃত্যুও হয়েছিল ১৬ জনের। তারপর শনিবার ফের বৃষ্টি নামল শহরে। কলকাতার পাশাপাশি নদিয়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আর এই বৃষ্টিতেই থমকে গেল ইডেন ম্যাচ।
[ভোটের নির্ঘণ্ট নিয়ে কাটল না ধোঁয়াশা, সোমবার কমিশন-রাজ্য বৈঠক]
শনিবার রাসেল বনাম গেইল ঝড় দেখতে ইডেন ভরিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। সপ্তাহান্তের শুরুতে ৪টে থেকে ম্যাচ পড়ায় বেশ সুবিধাই হয়েছিল শহরবাসীর। কিন্তু বাদ সাধল বৃষ্টি। কেকেআরের ১৯১ রানের জবাবে ব্যাট হাতে মাঠে নেমেছে পাঞ্জাব। প্রত্যাশা মতোই ক্রিজে দাঁড়িয়ে ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলও। কিন্তু মাঝপথেই তাল কাটল। বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল ইডেন।
[বাগঘরার উলটো ছবি পুরুলিয়ায়, কুয়োয় ঝাঁপ দিয়ে হরিণকে রক্ষা স্থানীয়দের]
এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল। হাওয়া অফিস সূত্রে জানানো হয়, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান-সহ রাজ্যের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়। বৃষ্টির সম্ভাবনা ছিল মর্শিদাবাদ, নদিয়াতেও। সেই সম্ভাবনা সত্যি করেই নদিয়ায় তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছও বলে খবর। কলকাতাতেও বৃষ্টির পাশাপাশি উঠেছে ঝড়। ফলে ফের বিপর্যস্ত হতে পারে রেল ও সড়ক পরিবহণ ব্যবস্থা। এমন অবস্থায় ফুঁসছে দিঘার সমুদ্রও। মৎস্যজীবীদের উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের জন্য জারি হয়েছে সতর্কতা। এদিন সকাল থেকেই ছিল চড়া গরম। তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। তীব্র দাবদহে জ্বলছিল শহর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধে নামতেই বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রাও খানিকটা কমল।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের