সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর জানুয়ারিতে জীবনের ১৮তম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস তৈরি করেছেন। বুঝিয়ে দিয়েছেন, বয়সটা সংখ্যা মাত্র। ফর্ম এবং আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা রজার ফেডেরার মাত দিচ্ছেন তাঁর পরবর্তী প্রজন্মের সেরাদেরও। বৃহস্পতিবার কিংবদন্তি তারকা ফের প্রমাণ করে দিলেন কেন তিনি সেরার সেরা। রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান ওয়েলসের শেষ আটে পৌঁছে গেলেন ফেড এক্সপ্রেস।
[ভারতীয় শিবিরে বড় ধাক্কা, চোট পেয়ে মাঠ ছাড়লেন বিরাট]
ফ্রেডি না রাফা? বিএনপি পরিবাস ওপেনে কে বাজিমাত করবেন? অধীর আগ্রহে এদিন সেই ম্যাচের ফলাফলের দিকেই চোখ ছিল টেনিসপ্রেমীদের। শেষ হাসি হাসলেন ফেডেরার ভক্তরাই। গত তিনটি সাক্ষাৎকারে তিনবারই নাদালকে পরাস্ত করলেন সুইস তারকা। অস্ট্রেলিয়া ওপেন ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে ৬-২, ৬-৩ স্ট্রেট সেটে ম্যাচ জিতে আরও একবার সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন তিনি।
[আচমকা আইসিসি’র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক]
চোটের কারণে গত মরশুমের প্রায় অর্ধেকটা সময় কোর্টের বাইরেই থাকতে হয়েছিল তাঁকে। তখনই তাঁর অবসর নিয়ে সওয়াল করতে শুরু করেছিলেন নিন্দুকরা। সেসব সমালোচনায় অবশ্য কান দেননি। পরের মরশুমে স্বমহিমায় ফিরে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বকে। এদিন জয়ের পর ফেড এক্সপ্রেস বলেন, “নাদালের বিরুদ্ধে গত তিন ম্যাচে জেতাটা নিঃসন্দেহে আনন্দের। তবে এখনও অস্ট্রেলিয়ার জয়টাকেই এগিয়ে রাখব। কামব্যাক করার পর ওই গ্র্যান্ড স্লাম জয়ই আমার কেরিয়ারের সবচেয়ে প্রিয় অভিজ্ঞতা। হার হোক বা জয়। দু’জনের মুখোমুখি হওয়াটা আমাদের কাছে সবসময় স্পেশাল। মেলবোর্নের মতো এদিনও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ভালই পারফর্ম করলাম মনে হল।”
#BNPPO17 men’s QFs set:
Carreno Busta-Cuevas
Wawrinka-ThiemSock-Nishikori
Federer-Kyrgios pic.twitter.com/55cPehxmft— BNP Paribas Open (@BNPPARIBASOPEN) March 16, 2017
সর্বশেষ খবর
-
‘ব্যর্থতার দায় আমার’, নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, উত্তরসূরি কে?
-
তৃণমূলের জুলুমবাজিতে পড়েছিল তালা, পালাবদলে আসানসোলে খুলছে সুবিশাল বিস্কুটের কারখানা
-
প্রয়োজনে ১৬৩ ধারা অমান্য করেই ধর্মতলায় একুশের সমাবেশ! ‘দরকারে থানায় যাব’, হুঁশিয়ারি দোলার
-
হৃদপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক গায়েব! ভেনেজুয়েলায় মৃত ভারতীয় নাবিকের দেহ ফিরতেই তদন্তের দাবি
-
৬ মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ! ১১২ হেল্পলাইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক