সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজের শেষ ম্যাচে দুরন্ত শতরান। আর তাতেই অনায়াসে বধ অজিরা। ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ পকেটে পুরেছেন বিরাটরা। কিন্তু জানেন কী ওই ম্যাচে ১২৫ রান করার মাধ্যমেই একটি রেকর্ডও করেছেন রোহিত। পিছনে ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। শুধু তাই নয়, অজিদের বিরুদ্ধে সিরিজে ভাল পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে ঢুকে পড়লেন এই মুম্বইকর। অন্যদিকে, ওয়ানডেতে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এক নম্বরেই রয়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
[নভেম্বরেই ফের মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, প্রথম টেস্ট কলকাতায়]
কিন্তু কী রেকর্ড করলেন রোহিত? রবিবার ওয়ানডে ক্রিকেটে দেশের মাটিতে ২০০০ রান পূর্ণ করলেন রোহিত। মাত্র ৪২ ইনিংসে এই কীর্তি স্থাপন করলেন তিনি। সেই সঙ্গে ওপেনার হিসেবে ৮৩টি ইনিংসে পূর্ণ করলেন ৪০০০ রান। আর সেখানে তাঁর সামনে থাকলেন কেবল দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। আমলা এই কীর্তি স্থাপন করেছিলেন ৭৯টি ইনিংসে।
[টি-টোয়েন্টি দলে নেই যুবরাজ, সমর্থকদের রোষের মুখে বিসিসিআই]
এদিকে, পাঁচ ম্যাচে প্রায় ৬০-এর কাছাকাছি গড়ে ২৯৬ রান করার কারণে ওয়ানডেতে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম পাঁচে উঠে এলেন রোহিত। তাঁর সংগ্রহ ৭৯০ পয়েন্ট। রোহিত রয়েছেন পঞ্চম স্থানে। অন্যদিকে, খুব ভাল পারফর্ম না করলেও ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রইলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের সংগ্রহ ৮৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার(৮৬৫), তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স(৮৪৭) এবং চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট(৮০২)।
[মুসলিম মহিলার উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচল ভারতীয় ট্রাক চালকের]
এদিকে, ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল। বুমরাহ-র স্থান পাঁচ নম্বরে এবং অক্ষর প্যাটেলের স্থান সাত নম্বরে। তবে অলরাউন্ডারদের তালিকায় প্রথম পাঁচে নেই কোনও ভারতীয় ক্রিকেটারের নাম।
সর্বশেষ খবর
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা
-
রোগ সারাতে বাংলাদেশিদের ভরসা কলকাতাই! দেড় লক্ষ ভিসা আবেদনে মেডিক্যাল ট্যুরিজমে জোয়ার
-
মেসির গায়ে শুকোচ্ছে লেপ-কাঁথা-কম্বল! বিশ্বকাপের মাঝে এ কী অবস্থা সেই ‘বিখ্যাত’ মূর্তির