সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাইশ গজ দাপাবেন মাস্টার ব্লাস্টার৷ ফের বিপক্ষের স্পিনার আর পেসারদের রাতের ঘুম উড়বে৷ ফের বিশ্বকাপ জিততে গর্জে উঠবে শচীন তেণ্ডুলকরের ব্যাট৷ গল্প নয়, সত্যি! তবে সবটাই হবে ডিজিটালে৷ কারণ বাজারে আসতে চলেছে শচীনের অফিসিয়াল ডিজিটাল গেম৷ নাম ‘শচীন সাগা৷’
অর্থাৎ গেমের মাধ্যমে ফের শুরু হচ্ছে শচীনের ক্রিকেট কেরিয়ার৷ পুণে ও আমেরিকার PlayIzzOn টেকনোলজি স্টুডিওতে গেমটি তৈরি করা হয়েছে৷ সেলেব্রিটি ডিজিটাল গেমিং সংস্থা JetSynthesys-এর পার্টনার হিসেবে কাজ করছে PlayIzzOn৷ ইতিমধ্যেই গেমটির টিজার মুক্তি পেয়ে গিয়েছে৷ JetSynthesys-এর ম্যানেজিং ডিরেক্টর রাজন নাভানি জানান, লিটল মাস্টারের সঙ্গে আলাপ-আলোচনা করেই গেমের ডিজাইন বানানো হচ্ছে৷ ক্রিকেট ঈশ্বর নিজেও ডিজিটাল গেমিং সংস্থাটির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন৷
আগামী পাঁচ-ছয় মাসের মধ্যেই বাজারে চলে আসবে গেমটি৷ অ্যান্ড্রয়েড, আইওএস ও উইনডোজ স্মার্টফোন ইউজাররা অনায়াসেই ‘শচীন সাগা’ ডাউনলোড করে খেলতে পারবেন৷ মাস্টার ব্লাস্টারকে ফের বিশ্বকাপের মঞ্চে নামাতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.