স্টাফ রিপোর্টার: সরকারিভাবে বিশ্বকাপ আয়োজন করার যোগ্যতা অর্জন করে ফেলল কলকাতা৷ মঙ্গলবার ফিফার প্রতিনিধি দল যুবভারতী পরিদর্শন করে জানিয়ে দেয়, ভারতবর্ষে এর আগে যে পাঁচটা ভেন্যুতে তাঁরা পরিদর্শন করেছেন তার মধ্যে সেরা কাজ করেছে কলকাতা৷
ফিফার প্রায় জনা কুড়ি প্রতিনিধি যুবভারতীর নানা জায়গা দেখে এতটাই উচ্ছ্বসিত যে তাঁরা ক্রীড়ামন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসা করেন৷ এমনকী পরে তাঁরা ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেন বিশ্বকাপ করার সার্টিফিকেট৷ “আমরা এবছর ফেব্রুয়ারিতে কলকাতায় এসেছিলাম৷ তখন জানিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দিন৷ কিন্তু ভাবতে পারিনি এই কয়েক মাসের মধ্যে এতটা কাজ সেরে ফেলতে পারবেন৷” জানিয়ে দেয় ফিফার প্রতিনিধি দল৷ ৭ জুলাই টুর্নামেন্টের ড্র৷ তবে টুর্নামেন্ট হবে ২০১৭ সালের ৬-২৮ অক্টোবর৷ মোট ৫২টি ম্যাচের মধ্যে কলকাতা পাবে প্রায় আটটা ম্যাচ৷ তবে উদ্বোধন যুবভারতীতে হবে না৷
না হওয়ার অবশ্য একটাই কারণ, কলকাতা চাইছে বিশ্বকাপের ফাইনাল৷ ফিফার নিয়ম হল, যেখানে উদ্বোধন হয় সেখানে সাধারণত ফাইনাল খেলার অনুমতি দেয় না৷ তাই ফাইনাল করার জন্য বেশি করে উদ্যোগ দেখিয়েছে বাংলা৷ মোট চারটে প্র্যাকটিস মাঠ দেওয়ার কথা জানিয়েছিল ফিফা৷ সেই চারটে মাঠ দেওয়া হচ্ছে৷ তাছাড়া রেফারিদের জন্য একটা প্র্যাকটিস মাঠও দেওয়ার কথা৷ তা দেওয়া হবে সেন্ট্রাল পার্কে৷ মার্চের মধ্যে মাঠ পুরোপুরি ফিফার হাতে তুলে দিতে হবে৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, “আমরা জানুয়ারির মধ্যে মাঠের কাজ শেষ করে দেব৷ মার্চ পর্যন্ত সময় লাগবে না৷”
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল