সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রিও অলিম্পিকে পদক জয়ের আশা উজ্জ্বল হল সানিয়া-বোপান্না জুটির হাত ধরে৷ মিক্সড ডাবলসে সেমি ফাইনালে পৌঁছলেন তাঁরা৷
ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারে ও ওয়াটসন জুটির বিরুদ্ধে আগাগোড়াই দাপট নিয়ে খেলেছেন সানিয়া-বোপান্না৷ তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী মারেকে এদিন দৃশ্যত ক্লান্তই লাগছিল৷ মিক্সড ডাবলসে নামার আগে পুরুষদের সিঙ্গলসে প্রায় আড়াই ঘণ্টা লড়াই করেছেন৷ ফলে সানিয়া-বোপান্নাদের বিরুদ্ধে তেমন জোরদার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি৷ ৬-৪,৬-৪ সেটে জিতে সেমির দরজা খোলেন সানিয়া, বোপান্না৷
এরপর আর একটি ম্যাচ জিতলেই তাঁরা পৌঁছবেন ফাইনালে৷ সেক্ষেত্রে অন্তত রূপো নিশ্চিত৷ আর তা যদি নাও হয় তবে ব্রোঞ্জ পদকের দাবিদার হিসেবে আরও একটি প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাবেন তাঁরা৷ অর্থাৎ রিওতে পদক জয়ের বেশ কটি রাস্তা খোলা আছে সানিয়া-বোপান্নাদের সামনে৷ আর তাতেই আশার আলো দেখছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
আইএসএল চালিয়ে লাভ হচ্ছে? জনমত জানতে সমীক্ষা শুরু কর্তৃপক্ষের, রইল ফর্ম ফিলাপের লিঙ্ক
-
স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র
-
বছর শুরুতে মৃত্যু হয়েছিল অজিত পওয়ারের, সেই বারামতিতে ফের বিমান দুর্ঘটনা
-
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ