Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে রুখতে এবার বিরাটকে পরামর্শ ‘দাদা’র

সিরিজে জয়ে ফিরতে ‘কোহলি অ্যান্ড কোং’কে দিলেন বেশ কিছু জরুরি পরামর্শ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৭, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৭, ১২:২৯

options
link
অস্ট্রেলিয়াকে রুখতে এবার বিরাটকে পরামর্শ ‘দাদা’র zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদা অস্ট্রেলিয়ার বিজয়রথ থমকে গিয়েছিল তাঁর বুদ্ধিমত্তাতেই। তাঁর নেতৃত্বেই চোয়াল চাপা লড়াইয়ে ভারতীয় ক্রিকেটাররা বদলে দিয়েছিলেন ইতিহাসের বয়ান। বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও সেই ইডেন টেস্ট আজও নিরন্তর আলোচনার বিষয়। এদিকে চলতি ভারত–অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে স্মিথ বাহিনীর হাতে যখন পর্যদুস্ত বিরাটরা, তখন এগিয়ে এলেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ই। সিরিজে জয়ে ফিরতে ‘কোহলি অ্যান্ড কোং’কে দিলেন বেশ কিছু জরুরি পরামর্শ।

দ্বিতীয় টেস্টের আগে স্মিথের ‘মাইন্ড গেম’ নিয়ে ভাবতে চান না কোহলি

ক্রিকেটার জীবনে কোনওদিন আশা ছাড়েননি। আজও ছাড়ছেন না। সেই একই ভঙ্গিতে জানালেন, চার টেস্টের সিরিজ অনেক লম্বা পথের ব্যাপার। প্রথম টেস্টে হেরে যাওয়া সেখানে কোনও ফ্যাক্টর নয়। আগেও এ ঘটনা ঘটেছে। আর অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটাররা যে তাঁদের দক্ষতা প্রমাণ করতে পারে সে নমুনাও বিরল নয়। অর্থাৎ এখনই ব্যাকফুটে গিয়ে রক্ষণাত্মক খেলার পক্ষপাতী নন সৌরভ। বরং চলতি সিরিজে বেশ কয়েকজন তরুণের পারফরম্যান্স তাঁর নজরে এসেছে। উমেশ যাদবের বোলিংয়ের প্রশংসা শোনা গেল সৌরভের মুখে।

Advertisement

জাতীয় সংগীত বিতর্কে কী বললেন পারভেজ রসুলের বাবা?

তবে ক্যাপ্টেন কোহলির জন্যও তাঁর কিছু পরামর্শ রয়েছে। প্রথমত গত ম্যাচে কোহলির হতাশাজনক পারফরম্যান্সকে পাত্তা দিতে নারাজ প্রাক্তন ভারত অধিনায়ক। সাফ জানিয়ে দিলেন, কোহলিও মানুষ। কোনও একটা ম্যাচে এদিক ওদিক হতেই পারে। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির রেকর্ডের কথা উল্লেখ করে তাঁর মন্তব্য, ক্ল্যাসিক একজন ব্যাটসম্যানের মতোই প্রত্যাবর্তন ঘটবে কোহলির। তবে অধিনায়ক কোহলির জন্য তাঁর পরামর্শ, ডিআরএস কলগুলিকে আরও ভালভাবে কাজে লাগাতে হবে। তাহলেই সুবিধা পাবে ভারত।

তবে এই মুহূর্তে ভারতের ভয় পাওয়ার যে কোনও কারণ যে নেই তা স্পষ্ট করে দিয়েছেন সৌরভ। নেতা কোহলির প্রশংসা আরও একবার শোনা গেল তাঁর মুখে। প্রথম ম্যাচ হেরে কোহলি যে কোনও কিছু লুকোতে চাননি, এই মনোভাবও মুগ্ধ করেছে সৌরভকে। কোহলির নেতৃত্বে পরের ম্যাচেই ভারত ঘুড়ে দাঁড়াতে পারবে বলেই আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক।

সুন্দরীদের সঙ্গে বোল্টের নাচ ঝড় তুলল নেটদুনিয়ায়

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.