Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, কী বলছেন টলিউড সুপারস্টাররা?

ফ্রান্স না ক্রোয়েশিয়া- কার পাল্লা ভারী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১৭:১৩

options
link
কার হাতে উঠবে বিশ্বকাপ, কী বলছেন টলিউড সুপারস্টাররা? zoom
Advertisement

সোমনাথ লাহা:  কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে কার হাতে উঠছে বিশ্বকাপ । ফ্রান্স নাকি ক্রোয়েশিয়া কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, তা নিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত টলিউড।

আবির চট্টোপাধ্যায় (অভিনেতা):

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমার প্রিয় দল আর্জেন্টিনা হেরে এই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে আর কোনও টিমকেই সাপোর্ট করছি না। তাই ফ্রান্স বা ক্রোয়েশিয়া কাউকেই সমর্থন করব না। তবে ফাইনাল ম্যাচটা অবশ্যই দেখব। জানি না শেষ পর্যন্ত কার হাতে বিশ্বকাপ শোভা পাবে। ফ্রান্স যথেষ্ট ব্যালান্সড একটা দল। অন্যদিকে ক্রোয়েশিয়াও যেভাবে নকআউট পর্যায় থেকে একেবারে ফাইনালে উঠে এসেছে প্রথমবার, তাতে ওরা যে বেশ চনমনে থাকবে আর একটা উপভোগ্য ম্যাচ হতে চলেছে সেকথা বলাই যায়। বন্ধুর বাড়িতে আমরা সবাই একসঙ্গে মিলে বসে খেলা দেখব। এবারের বিশ্বকাপে এমবাপে, গ্রিজম্যান, লুকাকু, ইডেন হ্যাজার্ডের খেলা আমার বেশ ভাল লেগেছে। যারা নিয়মিত সেভাবে ফুটবল দেখেন না তারা অনেকেই এঁদের নাম জানতেন না।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (অভিনেতা):

আমার প্রিয় দল আর্জেন্টিনা যদিও এবারের বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। এমনকী, ব্রাজিলও এবার কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছে। তাও বিশ্বকাপ ফাইনাল আমি দেখব। খেলা মিস করার কোনও প্রশ্নই নেই। আমি তো এবারে রাশিয়ায় খেলা দেখতেও গিয়েছিলাম। রাশিয়ায় দুটো, আর্জেন্টিনার ও ব্রাজিলের দুটো করে ম্যাচ দেখেছি। সেমিফাইনালের খেলাগুলি এখানে কলকাতায় বাড়িতে বসে দেখেছি। বেলজিয়াম ভাল খেলেও শেষপর্যন্ত ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে গেল। জানি না শেষ পর্যন্ত কার হাতে বিশ্বকাপ শোভা পাবে। কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে ক্রোয়েশিয়াও প্রথমবার ফাইনালে উঠেছে। আমার মনে হয় যে ভাল খেলবে তার হাতেই কাপ উঠবে। তবে এই মুহূর্তে মনে হচ্ছে ফ্রান্সই এগিয়ে রয়েছে ফাইনালে। বাড়িতে বসেই ম্যাচটা দেখার ইচ্ছে রয়েছে।

রাহুল (অভিনেতা):

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মিস করার কোনও প্রশ্নই ওঠে না। আমার প্রিয় টিম আর্জেন্টিনা বিদায় নিলেও বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখবই। বাড়িতে বন্ধুরা সকলে একসঙ্গে মিলে বসেই খেলাটা দেখব। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যে আমার সেই ১৯৯৮ থেকে ফ্রান্সের প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। কারণ জিদান আমার একজন অন্যতম প্রিয় ফুটবলার। কিন্তু মন বলছে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চলেছে ক্রোয়েশিয়া। এই বিশ্বকাপে গ্রুপ লিগ, নকআউট সব ক্ষেত্রেই ক্রোয়েশিয়ার উত্থানটা একেবারে স্বপ্নের মতো। বিশ্বকাপে প্রতিবারই তারকা ফুটবলার উঠে আসে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আমার ইডেন হ্যাজার্ড ও লুকা মাদ্রিচের খেলা বেশ ভাল লেগেছে।

অনির্বাণ ভট্টাচার্য (অভিনেতা):

বিশ্বকাপের ফাইনাল খেলা অবশ্যই দেখব। যদিও আমার প্রিয় দল আর্জেন্টিনা হেরে এবারের বিশ্বকাপ ফুটবলের আঙিনা থেকে বিদায় নিয়েছে। সেজন্য মনটা বেশ খারাপ ছিল। তবুও বিশ্বকাপ মিস করার প্রশ্নই ওঠে না। আমি চাইব এবার ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যে ফাইনাল খেলায় যেন ক্রোয়েশিয়া জেতে। মাত্র ৪২ লক্ষ মানুষের একটা দেশ যেভাবে পরিশ্রম করে, ভাল খেলে ফাইনালে পৌঁছেছে তাতে ওদেরই জেতা উচিত এবারের বিশ্বকাপ। আমি মনেপ্রাণে চেয়েছিলাম যাতে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মধ্যে ফাইনাল খেলা হয়। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে বেলজিয়াম সেভাবে কিছুই করে দেখাতে পারেনি। সেখানে ক্রোয়েশিয়া ইংল্যান্ডের মতো টিমের বিরুদ্ধে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। লুকা মাদ্রিচ এই বয়সে এসেও একজন মিডফিল্ডার হয়ে যেভাবে খেলল তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। বলা যায় ক্রোয়েশিয়ার পুরো টিমের খেলা দেখেই আমার ভাল লেগেছে। বাড়িতে বসেই ফাইনালটা দেখব। আর চাইব ক্রোয়েশিয়া জিতুক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.