সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদানের জল্পনা উড়িয়ে দিলেন বিরাট কোহলি৷ সম্প্রতি তাঁর এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে যে জলঘোলা শুরু হয়েছিল মিডিয়াতে, সেই জল্পনাতেই জল ঢাললেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক৷ “এখনই বাগদান পর্ব সারছি না৷” স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি৷
” we aren’t getting engaged & if we were going to,we wouldn’t hide it. Simple… (1/2)
Advertisement— Virat Kohli (@imVkohli) December 30, 2016
(2/2)Since news channels cant resist selling false rumours & keeping you confused, we are just ending the confusion 🙂
— Virat Kohli (@imVkohli) December 30, 2016
এদিন তিনি টুইটে বলেন “এখনই বাগদান পর্ব সারছি না আমরা৷ আর যদি এমন কিছু করিও তা লুকিয়ে করব না৷ সহজ ব্যাপার৷” এতেই থেমে থাকেননি বিরাট৷ তাঁর আর অনুষ্কার বিয়ের গুজব রটানোর জন্য মিডিয়াকেও একহাত নিয়েছেন তিনি৷ টুইটে লিখেছেন, “যেহেতু মিডিয়া ভুয়া খবর এবং গুজব রটানো থেকে বিরত থাকতে পারছেন না, তাই আমরাই গোটা বিষয়টি আমাদের তরফ থেকে স্পষ্ট করে দিলাম৷”
গতকালই কানাঘুষো শুরু হয়েছিল বিরাট এবং অনুষ্কার বিয়ে নিয়ে৷ শোনা গিয়েছিল নতুন বছরের প্রথমদিন অর্থাৎ পয়লা জানুয়ারিই নাকি বাগদান পর্ব সেরে ফেলবেন তাঁরা৷ আর সেই কথা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু এই মুহূর্তে সম্পর্ককে বিয়ের পরিণতি দিতে মনে হয় বিরাট বা অনুষ্কা, কেউই রাজি নন৷ আর তাই নিজেরাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই ‘এনগেজমেন্ট’ হচ্ছে না তাঁদের৷
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’