সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের সুপারহিট ছবি ‘চক দে ইন্ডিয়া’-তে ভারতীয় জুনিয়র ক্রিকেটার দলের ক্যাপ্টেনের গলায় মালা পরাতে রাজি হননি মহিলা হকি দলের স্ট্রাইকার সাগরিকা ঘাতগে৷ সেই দৃশ্যে দর্শকদের হাততালিও কুড়িয়েছিলেন তিনি৷ কিন্তু রিয়েল লাইফে হল ঠিক উল্টোটা৷ টিম ইন্ডিয়ার এককালের অন্যতম সেরা পেসারকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন বলিউড অভিনেত্রী৷ সাগরিকার সঙ্গে বাগদান পর্ব সারলেন জাহির খান৷ আর তাঁদের শুভেচ্ছা জানাতে গিয়েই মারাত্মক এক ভুল করে বসলেন ভারতের কোচ অনিল কুম্বলে৷
Never laugh at your wife’s choices. You are one of them !!! Partners for life. #engaged @sagarikavghatge pic.twitter.com/rUOtObFhiX
Advertisement— zaheer khan (@ImZaheer) April 24, 2017
[বিরাটবাহিনীকে রেকর্ড রানে হারানোর রহস্য ফাঁস করলেন গম্ভীর]
চলতি আইপিএল-এ দিল্লি দলের ক্যাপ্টেন জাহির৷ ইতিমধ্যেই টুর্নামেন্টে ১০০টি উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়েছেন৷ স্বাভাবিকভাবেই ব্যস্ত শিডিউল৷ কিন্তু তারই ফাঁকে জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর প্রাথমিক পর্ব সেরে নিলেন জাহির৷ শীঘ্রই হরভজন সিং, যুবরাজ সিংয়ের সঙ্গে বিবাহিতদের তালিকায় ঢুকে পড়তে চলেছেন তিনিও৷ সোমবার টুইটারে সাগরিকার সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের নিজেই সুখবর দেন প্রাক্তন ভারতীয় পেসার৷ সঙ্গে মজা করে লিখেছেন, “স্ত্রীর পছন্দ নিয়ে কখনও সন্দেহ প্রকাশ করবেন না৷ কারণ আপনিও পছন্দের তালিকার একজন৷” সাগরিকাও একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আজীবনের সঙ্গী৷”
Partners for life !!! #engaged @ImZaheer pic.twitter.com/mRxjpQJfID
— Sagarika Ghatge (@sagarikavghatge) April 24, 2017
[ধোনিকে কেকেআর-এ পেতে এই কাজটিও করতে রাজি কিং খান!]
গত কয়েক বছর ধরেই দুই তারকার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল৷ তবে প্রকাশ্যে সে কথা স্বীকার করতে চাননি কেউই৷ সম্প্রতি নিজের ছবি ‘ইরাদা’-র প্রিমিয়ার শোয়ে যুবরাজ সিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন সাগরিকা৷ তখনও মজা করে সাগরিকা ও জাহিরের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন যুবি৷ বলেছিলেন, “ভাগ্যিস বাস্তবে রিল লাইফের মতো কোনও সিদ্ধান্ত নাওনি৷ বাগদানের পর টুইট করে তাঁদের এদিন শুভেচ্ছা জানিয়েছেন পাঞ্জাব দা পুত্তর৷ অভিনন্দন জানান হরভজন সিংও৷ তবে টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক ভুল করে বসেন৷ কী করলেন তিনি? সাগরিকা ঘাতগেকে সাগরিকা ঘোষের সঙ্গে গুলিয়ে ফেলেন তিনি৷ আর ভুলবশত জাহির খানের সঙ্গে বাগদানের জন্য অভিনন্দন জানিয়ে ফেলেন জনপ্রিয় সাংবাদিক সাগরিকা ঘোষকে৷ সঙ্গে সঙ্গে অবশ্য কুম্বলের ভুল ধরিয়ে দেন সাগরিকা ঘোষ নিজেই৷ জানান, তিনি জাহিরের ভাবি স্ত্রী নন৷ তিনি দুই সন্তানের মা৷
Congratulations @ImZaheer and @sagarikavghatge! Wishing you the very best! https://t.co/pMadS7wHo2
— Anil Kumble (@anilkumble1074) April 24, 2017
oops wrong Sagarika, sirs! Main do bachche ki ma hoon https://t.co/37wH9INQZP
— Sagarika Ghose (@sagarikaghose) April 24, 2017
সর্বশেষ খবর
-
বারবার পশ্চাৎদেশে ক্যামেরা তাক! পাপারাজ্জিদের ‘কান মুলে’ সভ্যতার পাঠ নেহা ধুপিয়ার
-
‘চোরে চোরে ভায়রাভাই’, কুম্ভমেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
‘গ্রেপ্তারির পরোয়া করি না’, ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে পুলিশের তলব পেয়েও স্বমেজাজে হুমায়ুন
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, ৮ জুলাই ফের অভিষেককে তলব বিধাননগর আদালতের
-
দ্য ব্রাজিলিয়ান জব… জিতেও নিস্পৃহ আন্সেলোত্তি, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন কার্লো