সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের উনার পর এবার অন্ধ্রপ্রদেশ৷ ফের গো-রক্ষকদের হাতে আক্রান্ত দলিতরা৷ অন্ধ্রপ্রদেশে দুই দলিত ভাইকে মৃত গরুর চামড়া ছাড়ানোর অভিযোগে গাছে বেঁধে নগ্ন করে বেধড়ক মার স্বঘোষিত গো-রক্ষকদের৷
গুজরাটে দলিত নিগ্রহ জাতীয় রাজনীতিতে ঢেউ তুলেছে৷ স্বয়ং প্রধানমন্ত্রী স্বঘোষিত গো-রক্ষকদের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ কিন্তু তাতে যে অবস্থা বদলায়নি তাই দেখা গেল অন্ধ্রপ্রদেশের ঘটনায়৷ সোমবার মোকাতি এলিসা ও মোকাতি রাজম নামে দুই দলিত ভাইয়ের ডাক পড়ে একটি মৃত গরুর চামড়া ছাড়ানোর জন্য৷ জানা যায়, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল গরুটির৷ কিন্তু এ কাজ করার সময়ই তাঁদের উপর চড়াও হয় কিছু গো-রক্ষক৷ তাদের অভিযোগ, চামড়ার লোভে গরুটিকে হত্যা করে ওই দুই ভাই৷ আর এই অভিযোগেই দুই দলিত ভাইকে গাছে বাঁধা হয়৷ তারপর নগ্ন করে বেধড়ক মারা হয়৷ পরে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ একজনের অবস্থা সঙ্কটজনক বলেও জানা যাচ্ছে৷
ক’দিন আগেই গো-রক্ষকদের বাড়বাড়ন্ত রুখতে প্রধানমন্ত্রী বলেছিলেন, দলিতদের নয় মারতে হলে আমাকে মারুন৷ কিন্তু প্রধানমন্ত্রীর কথাতেও যে গো-রক্ষকদের দাপট এতটুকু কমেনি, অন্ধ্রের ঘটনা তা প্রমাণ করে দিল৷
সর্বশেষ খবর
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী