সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজানের রোজার শেষে আসছে খুশির ঈদ৷ সে খুশি আরও বাড়ল মুখ্যমন্ত্রীর ছুটি ঘোষণায়৷ ঈদ উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হল রাজ্যে৷
বুধবার ৬ জুলাই ঈদ ও রথযাত্রা৷ সে উপলক্ষে এদিন তো ছুটি বটেই, তবে তার সঙ্গে যোগ হতে চলেছে আরও একটা দিন৷ এবার ঈদ ঠিক কবে তা নিয়ে সংশয় আছে৷ কেউ কেউ যেমন বলছেন বুধবারই ঈদের চাঁদ দেখা যাবে৷ কারও কারও আবার মত, তা গড়িয়ে যাবে বৃহস্পতিবারে৷ কেন্দ্র বৃহস্পতিবারই ঈদের ছুটি ঘোষণা করেছে৷ অর্থাৎ রাজধানী শহরে ঈদ উপলক্ষে সরকারি দফতর থেকে স্কুল-কলেজ বন্ধ বৃহস্পতিবারই৷ তবে সংশয় এড়াতে দু’দিনই ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷
ফলত ঈদ উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার দু’দিনই ছুটি পাবেন সরকারি কর্মচারীরা৷শুক্রবার ক্যাজুয়াল লিভ মিললে টানা পাঁচদিন ছুটি পেতে চলেছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের