সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির অভিযোগে ৩৫ দিন জেলে কাটাতে হল তিন বছরের শিশুকে৷ মাদুরাইয়ের নেল্লুর জেলায় ঘটে এই ঘটনা৷ চুরির অভিযোগে এখনও গারদের পিছনে শিশুর বাবা, মাসি-মেসো৷
জুন মাসের ১৯ তারিখ থেকে স্থানীয় এক মেলায় খেলনা ও চুড়ি বিক্রি করছিলেন মেরি, তাঁর স্বামী মুরুগান, বোন মারিয়াম্মাল ও বোনের স্বামী গুরুভান৷ তাঁদের সঙ্গেই ছিল ছোট্ট শিশুটি৷ ২১ তারিখ নাগাদ হঠাৎ কিছু বোঝার আগেই মুরুগান, মারিয়াম্মাল ও গুরুভানকে চুরির অভিযোগে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ৷ মেরির কাছ থেকে ছিনিয়ে নেয় তাঁর ছেলেকে৷ মেরির কথায়, তিনি বারবার পুলিশকে দাবি করেছিলেন তাঁর ছোট্ট ছেলেকে ছেড়ে দেওয়া হোক৷ কিন্তু, পুলিশ সে কথায় কান দেয়নি৷
এর সপ্তাহ দু’য়েক পর, মেরি জানতে পারেন অভিযুক্তদের নগর দায়রা আদালতে তোলা হবে৷ সেখানেও ছেলেকে ফেরত দেওয়ার আবেদন জানান মেরি৷ কিন্তু বিচারপতি কুলিথুরাজ শিশু সহ চার অভিযুক্তকেই জেল হেফাজতে পাঠান৷ শেষে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন মেরি৷ সোমবার হাই কোর্টের বিচারপতি ছেলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং গ্রেফতারকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন৷
সর্বশেষ খবর
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!