সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো কেবল সংখ্যা মাত্র৷ সময়ের নিয়মে বাড়তে থাকবে৷ তবে, অক্ষয় কুমারের ক্ষেত্রে এই কথা খুব একটা খাটে না৷ কারণ বলিউডের খিলাড়ি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও তরুণ হয়ে উঠছেন৷ তাই নিত্যদিন ‘ফিটনেস’-এর নতুন নতুন রেকর্ড তৈরি করছেন৷ এবারে সেই তালিকায় নতুন সংযোজন পরিচালক সুভাষ কাপুরের ‘জলি এলএলবি ২’৷ মাত্র ৩০ দিনে গোটা ছবির শুটিং শেষ করে ফেললেন আক্কি অ্যান্ড কোম্পানি৷
আর সেই সঙ্গে সম্ভবত তৈরি করে ফেললেন নতুন রেকর্ড৷ সবচেয়ে কম সময়ে পূর্ণ দৈর্ঘ্যের বলিউড ছবির শুটিং সারার রেকর্ড৷ ‘জলি এলএলবি ২’-এর শুটিং করে তৃপ্ত অক্ষয় জানিয়েছেন, পরিচালককে তাঁর উপহার সময়নিষ্ঠা, আর পরিচালক তাঁকে উপহার দিয়েছেন সুসজ্জিত চিত্রনাট্য৷
অক্ষয় এও জানিয়েছেন, ৩০ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য কোনও তাড়াহুড়ো করেনি ‘জলি এলএলবি ২’ টিম৷ প্রতি রবিবার ছুটি নিয়েছেন তাঁরা৷ তবে সোমবার কাজে ফিরেই কোনও ফাঁকি দেননি৷ একটানা শুট করে গিয়েছেন৷
সর্বশেষ খবর
-
জন্মদিনে কেক কাটার বদলে লাশকাটা ঘরে! এ কী পরিণতি কিশোরের?
-
রাত পোহালেই ঘরে ঘরে মা মনসার আরাধনা, দেবীর কৃপা পেতে ভোগে রাখুন এই বিশেষ পদ
-
লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করছে হোয়াটসঅ্যাপ! এই ভুলগুলো করলে ‘ভ্যানিশ’ হতে পারে আপনারটিও
-
কলকাতার পর পুরুলিয়া, মিড ডে মিলের দায়িত্বে ইসকন, রাঁধুনীরা কাজ হারাবেন! কী জানালেন শুভেন্দু?
-
বিশাল হাতে শাপমোচন, সাডেন ডেথে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান