সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের এভারগ্রিন বিউটি তিনি৷ পর্দা থেকে তিনি যতবার দর্শকের চোখে চোখ রেখেছেন, ‘খুবসুরত’ রেখায় আছন্ন হয়েছে প্রজন্ম৷ সময় আবিষ্ট হয়েছে তাঁর চার্মে, আর সময়কে বিবশ করে রেখেই তিনি ছুঁয়ে ফেললেন ৬২’র মাইলস্টোন৷ কিন্তু কে না জানে, সিনেমার ঢং বদলায়, নায়িকারা আসেন ও যায়, কিন্তু রেখার বয়স বাড়ে না৷
ভানুরেখা গণেশন থেকে বলিউডের এভারগ্রিন ডিভা হয়ে ওঠার পথটি সোজা ছিল না৷ সিনেমার ঝকঝকে উপস্থাপনার নেপথ্যে যেমন থাকে বহু সংগ্রামের কাহিনি, ঘাম রক্তের ইতিহাস, রেখার ব্যক্তিগত জীবনের সেই ইতিহাসটিও কারও অজানা নয়৷ এ এক আশ্চর্য সমাপতন যে, সংগ্রামে-সাফল্যে যিনি হিন্দি সিনেমার দুনিয়ায় নারীশক্তির ক্ষমতায়নের প্রতিভূ হয়ে উঠেছেন, তাঁর জন্মদিনও দেবীপক্ষেই৷

জীবিকার প্রয়োজনে একাধিক এমন ছবি করতে হয়েছে, যা নিম্নমানের৷ মানুষ সে ছবির কথা মনে রাখেনি৷ কিন্তু মনে রেখেছে মানুষকে৷ যে জেদ ও অধ্যবসায় তিনি দেখিয়েছেন৷ বি-গ্রেড সিনেমার নায়িকা থেকে নিজেকে আর্ট হাউসের অন্যতম প্রধান ভূমিকায় তুলে নিয়ে আসাকে কুর্নিশ জানিয়েছে হিন্দি সিনেমার দুনিয়া৷ নারীপ্রধান সিনেমার যে পথ তিনি তৈরি করেছিলেন, আজ তারই সুফল যে বলিউড পাচ্ছে তা অনস্বীকার্য৷

গসিপ, সম্পর্কের ভাঙা-গড়া সব মিলিয়ে ছবির মতোই তাঁর জীবন বর্ণময়৷ বলা বাহুল্য তিনি নিজেই এক প্রতিষ্ঠান৷ পুরস্কার বা সিনেমার সংখ্যায় তাই হরেখার পরিমাপ হয় না৷ সংগ্রামের যে সৌন্দর্য, লালিত্যা-কমনীয়তার সঙ্গে ব্যক্তিত্বের কাঠিন্য মিশলে যে অনমনীয় আভিজাত্য ফুটে ওঠে তার নামই রেখা৷ দেবীপক্ষে যখন নারীশক্তির আরাধনা গোটা দেশ জুড়ে, তখন তাঁর জন্মদিনে সেই নারীশক্তির অন্য সৌন্দর্যকেই কুর্নিশ জানাচ্ছে দেশবাসী৷

সর্বশেষ খবর
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর
-
‘যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা ও আরোপিত’, ব্রিজভূষণের ঢাল হয়ে জানাল দিল্লির আদালত
-
‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ ইথানল ইস্যুতে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক
-
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যে বিতর্কের ঝড় তুলে পুলিশের জালে ডানপন্থী নেতা
-
বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?