Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬

হেলমেট না থাকলে জরিমানা দুই হাজার টাকা

নয়া মোটর বিলে আইন অমান্যের কড়া সাজার প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৬, ০৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৬, ০৯:৫৩

options
link
হেলমেট না থাকলে জরিমানা দুই হাজার টাকা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলমেট না পরে বাইকে চাপলে বা বাইক চালালে জরিমানা হবে ২০০০ টাকা৷ সঙ্গে তিন মাসের জন্য বাতিল হবে লাইসেন্সও৷ সিট বেল্ট না পরে গাড়ি চালালে চালকের জরিমানা হবে ১০০০ টাকা৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে৷ বিমা ছাড়া গাড়ি চালালে ২০০০ টাকা জরিমানার পাশাপাশি ৩ মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে৷ বেশি জোরে গাড়ি চালালে ১ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে৷ এমন সব প্রস্তাব নিয়েই পথ নিরাপত্তা সংক্রান্ত মোটর ভেহিক্যালস অ্যাক্টে সংশোধনী আনছে কেন্দ্র৷ এজন্য বহু প্রতীক্ষিত মোটর ভেহিক্যালস (সংশোধনী বিল, ২০১৬)-এ অনুমোদন দিল সরকার৷ নয়া মোটর বিলে ট্রাফিক নিয়মভঙ্গের জন্য কড়া সাজার প্রস্তাব রাখা হয়েছে৷

আবার পথ দুর্ঘটনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের প্রস্তাবও রাখা হয়েছে৷ গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে৷ এই নয়া সংশোধনী পেশ করে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি বলেন, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদিত হয়েছে৷ পথ নিরাপত্তার জন্য, নিরীহ পথচারী ও যাত্রী সাধারণের জন্য এই আইন যুগান্তকারী ও ঐতিহাসিক হতে চলেছে৷ সংশোধনী বিলের প্রস্তাবগুলি ১৮টি রাজ্যের পরিবহণ মন্ত্রীদের সুপারিশে ভিত্তিতে তৈরি করা হয়েছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নয়া আইনে প্রস্তাব রাখা হয়েছে, কোনও নাবালক বা নাবালিকা যদি গাড়ি চালাতে গিয়ে কোনও দুর্ঘটনা ঘটায় তাহলে তার অভিবাবক বা দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটির মালিক দোষী সাব্যস্ত হবেন৷ সে ক্ষেত্রে ওই গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে৷ একইসঙ্গে গাড়ির মালিক বা অভিভাবকের ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে৷ সংশোধিত বিলে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের জন্য বর্ধিত ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে গড়করি জানিয়েছেন৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.