সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৭.৭ শতাংশ হবে বলে আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ পাশাপাশি, উদীয়মান দেশের অর্থব্যবস্থায় আজ সংরক্ষণবাদী নীতি এবং ভূ-রাজনৈতিক উদ্বেগের বৃদ্ধির মধ্যে চ্যালেঞ্জের মোকাবিলা করছে ভারত৷ শনিবার দিল্লিতে ন্যাশনাল ডেভেলপমেণ্ট ব্যাঙ্কের দ্বিতীয় বার্ষিক সভায় বক্তব্য রাখছিলেন অর্থমন্ত্রী৷ সেখানে তিনি বলেন, বিশ্ব আর্থিক বৃদ্ধিতে সুধার হচ্ছে এবং ২০১৭-১৮ সালে তা আরও ভাল হবে বলেই আশা করা হচ্ছে৷ তিনি বলেন, “দেশে ২০১৭ সালে ৭.২ শতাংশ এবং ২০১৮ সালে ৭.৭ শতাংশ আর্থিক বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে৷ কিছু অর্থনীতিতে সংরক্ষণবাদ নীতির রূপ নিয়ে উদীয়মান বাজার অর্থনীতিতে নবতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে৷”
[এবার ‘ফ্রি’-তে ৫০ লক্ষ 4G হ্যান্ডসেট দেবেন মুকেশ আম্বানি!]
অন্যদিকে, ট্রেনে ই-টিকিট বুক করার ক্ষেত্রে সার্ভিস চার্জে ছাড়ের মেয়াদ বাড়ল৷ এবার আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে যাত্রীদের সার্ভিস চার্জ দিতে হবে না৷ ২০১৬ সালের ২৩ নভেম্বর থেকে এই ছাড় কার্যকর হয়েছিল৷ কথা ছিল, ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত তা চালু থাকবে৷ কিন্তু তার মেয়াদ বাড়িয়ে এবার ৩০ জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে বলে রেলের তরফে শনিবার জানানো হয়েছে৷ আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে যে সার্ভিস চার্জ লাগে, তা হল টিকিটপ্রতি ২০ থেকে ৪০ টাকা৷ ৩০ জুন পর্যন্ত এই টাকাই আর দিতে হচ্ছে না৷
সর্বশেষ খবর
-
এমবাপেকে ‘ধমক’ পরিচালকের, একজোট হয়ে বদলা নিলেন রোনাল্ডো-ভিনিরা! দেখুন ভিডিও
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর