স্টাফ রিপোর্টার: ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে দশমীতেও রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা৷ নবমীর সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে বৃষ্টির দাপট দেখা যায়৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর৷ অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, নবমীর সকাল থেকেই আকাশের মুখ ভার দেখে বৃষ্টি পূর্বাভাস৷ বেলা বাড়তেই মেঘের ঘনঘটাও বাড়তে থাকে৷ নবমী বিকেল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি৷ আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, সোমবার রাতের মধ্যে যদি ঘূর্ণাবর্তের স্থান পরিবর্তন না হয়, তা হলে দশমীতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷
আবহাওয়া দফতরের তরফ থেকে রাজ্য সরকারের কাছে ঘূর্ণাবর্তের সতর্কতা পাঠানো হয়েছে৷ উপকূলবর্তী অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে৷ উৎসবের কলকাতায় যাতে বৃষ্টির কারণে মানুষের কোনও অসুবিধা না হয় তার জন্য প্রস্তুত রাজ্য সরকার৷ সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ হয়েছে৷ তৈরি আছে পুরসভার নিকাশি দফতরও৷
তবে বৃষ্টির ভ্রুকুটিতে কোনও ঘাটতি আসেনি বাঙালির উন্মাদনায়৷ নবমীতে বৃষ্টির অঝোর ধারা উপেক্ষা করেই, ছাতা মাথায় প্যান্ডেলে ভিড় জমিয়েছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
অস্পষ্ট পৃথিবীতে আলো দেখালেন স্যর! ১৩ বছর পর নতুন জীবন পেল বর্ধমানের রামকৃষ্ণ
-
‘যুব শক্তিই ভবিষ্যৎ’, এসআরসিসি-র শতবর্ষের অনুষ্ঠানে জেন জির মন জয় মোদির
-
আমেরিকার পর ব্রিটেন, ভগবতের সভা ঘিরে বিক্ষোভ! বিতর্ক নিয়ে মুখ খুলল সংঘ
-
বঙ্গে ধর্মীয় পর্যটনে জোর, শুভেন্দুর তীর্থক্ষেত্র সার্কিটে জুড়ছে কোচবিহার থেকে তারকেশ্বর
-
‘হনুমান অংশ’-এর হাউজফুল প্রেক্ষাগৃহেও খালি রাখা হচ্ছে সিট নং ৯! কেন এমন সিদ্ধান্ত হল মালিকের?