স্টাফ রিপোর্টার, হাওড়া: হাওড়ার শিবপুরে গঙ্গার পাড়ে মিলল ডলফিনের মৃতদেহ৷ মঙ্গলবার সকালে রামকৃষ্ণ ঘাটে ডলফিনটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় বন দফতরে৷ দফতরের আধিকারিকরা এসে মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যান৷
কীভাবে ডলফিনটি মারা গেল, তা বলতে পারেননি বন দফতরের আধিকারিকরা৷ তবে ঘাট সংলগ্ন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লঞ্চের ধাক্কায় এটি মারা গিয়ে থাকতে পারে৷
২০০৯ সালে জাতীয় জল প্রাণীর তকমা পায় গাঙ্গেয় ডলফিনরা৷ সাধারণত হুগলির এই ঘোলা জল বিশেষ প্রিয় তাঁদের৷ তবে প্রজননের সময় তারা মোহনার দিকে যেতে পছন্দ করে৷ বাকি সময়টা গঙ্গায় থাকতেই ভালবাসে বিলুপ্তপ্রায় এই প্রাণীগুলো৷ বনবিভাগের অভিযোগ, বার বার মৎস্যজীবী, লঞ্চ, স্টিমারের মালিকদের বলা হয়েছে সাবধানতা অবলম্বন করার জন্য৷ কিন্তু, কোনও লাভ হয়নি৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের