সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাধিকার সূত্রেই খেলাধুলো তাঁর রক্তে৷ পেশায় তিনি অভিনেত্রী৷ কিন্ত নিজের মধ্যে একজন অ্যাথলিটকে এখনও বাঁচিয়ে রেখেছেন তিনি৷ আর তাই এবার মহিলাদের খেলাধুলোয় উৎসাহ দিতে এক ভিডিওয় তাঁর বার্তা দিলেন দীপিকা পাড়ুকোন৷
সবরকম খেলাধুলোয় মহিলাদের অংশগ্রহণের ছবি উঠে এসেছে এই ভিডিওতে৷ আর দীপিকা সেখানে উৎসাহ দিয়ে বলেছেন ‘জাস্ট ডু ইট’৷ তবে এখানেই শেষ নয়৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায পোস্ট করে তিনি যা বলেছেন তা সত্যিই জীবন ও খেলাধুলোর ওতপ্রোত সম্পর্কের নয়া একটি দিক খুলে দেবে৷
কী বলেছেন দীপিকা? তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর বাবা জীবনে সফল হতে তাঁকে তিনটি ‘ডি’ শিখিয়েছেন- ডিসিপ্লিন, ডেডিকেশন ও ডিটারমিনেশন৷ আরও শিখিয়েছিলেন নিজের মনের কথা শুনতে৷ যা করতে তিনি ভালবাসেন তাই যেন সঠিকভাবে করে চলেন তিনি এমনটাই শিক্ষা ছিল তাঁর বাবার৷ সেই শিক্ষাই দীপিকাকে আজ এ জায়গায় পৌঁছে দিয়েছে৷ তিনি জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি হতাশায় ভুগছিলেন৷ কিন্তু তাঁর ভিতরের স্পোর্টসম্যান স্পিরিটই সে অবস্থা থেকে তাঁকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল৷ খেলাধুলোর শিক্ষাতেই তিনি যেমন ব্যর্থতাকে পেরিয়ে যেতে পেরেছেন, তেমন এই শিক্ষার জোরেই সাফল্যেও তাঁর মাথা ঘোরেনি৷ খেলাধুলোই তাঁকে শিখিয়েছে কী করে জীবনে মাটির কাছাকাছি থাকা যায়, বিনয়ী হওযা যায়৷ আর তাই সকল পুরুষ, নারী বিশেষত মহিলাদের কাছে তাঁর আর্জি, খেলাধুলোকে জীবনের অংশ করতে৷ কেন না সাফল্যে-ব্যর্থতায় খেলাধুলোই বাঁচতে শেখায়৷
এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার ক্যাম্পেন হিসেবেই এই ভিডিওতে হাজির হয়েছেন তিনি৷ তবে পেশার মোড়ক ফেলে রেখে ব্যক্তিগত জীবনে খোলাধুলোর ভূমিকা তুলে ধরতে এতটুকু কার্পণ্য করেননি দীপিকা৷
দেখুন সেই ভিডিও:
সর্বশেষ খবর
-
২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি
-
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র
-
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের
-
লাইভে ‘খুনি’ বলে তোপ, মদনকে ১০ কোটির আইনি নোটিস অভিষেকের
-
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা