সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি দেশের প্রতিরক্ষায় কত বীর আত্মনিবেদন করেন৷ আলাদা আলাদা দেশের ইতিহাস তাঁদের মনে রাখে৷ লেখা থাকে তাঁদের কীর্তি-গাথা৷ কিন্তু আরও এমন অনেকেই তো থাকে, যাদের আত্মবলিদানের কথা কোথাও লেখা থাকে না৷ সেনাবাহিনীতে যে কুকুর থাকে, যাদের নিষ্ঠায় কত বিস্ফোরণ রুখে দেওয়া সম্ভব হয়, তাদের কথা কেইবা মনে রাখে! তবে এর ব্যতিক্রমও আছে৷ ব্রিটিশ সেনাবাহিনীর এরকমই এক কুকুরের সম্মানে তৈরি সমাধিফলক সারা বিশ্বে নজির হয়ে থাকল৷
বুস্টার নামে এই কুকুরটি ব্রিটিশ সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত৷ লুকনো বিস্ফোরক খোঁজার কাজে নিয়োগ করা হয়েছিল তাকে৷ নিজের দায়িত্ব সে পালন করেছিল অসামান্যভাবে৷ সারা পৃথিবীর প্রায় পাঁচটি দেশে তাকে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল৷ এতটাই দক্ষ ছিল সে৷ কর্মজীবনে অসংখ্য বিস্ফোরকের সন্ধান পেয়েছে সে৷একদিকে যেমন বাঁচিয়ে দিয়েছে বহু মানুষের প্রাণ, তেমনি প্রাণ বাঁচিয়েছে সেনাদেরও৷ এই কুকুরের জন্যই যে সকল মানুষের প্রাণ বেঁচেছে তাঁরা জানেনও না বুস্টারের কথা৷
২০১২ সালে সেনাবাহিনীর কাজ থেকে অবসর নেয় সে৷ তারপর নিজের পালকের কাছেই থাকত৷ মৃত্যুর পর রয়্যাল এয়ার ফোর্সের সামনেই তার সমাধিফলক তৈরি করা হয়৷ লেখা হয় তার কীর্তির কথা৷
বহু দেশের প্রতিরক্ষাতেই এরকম নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাণীরা৷ কিন্তু দুর্ভাগ্য, তাদের জন্য এরকম সম্মানের ব্যবস্থা নেই৷ বুস্টারকে দেওয়া এই সম্মান হয়তো ‘বীর’ কুকুরদের সম্মান দিতে উৎসাহ করবে গোটা দুনিয়াকেই ৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের