সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যোজাতর দাম মাত্র এক লক্ষ৷ মাত্র একদিনের শিশুই বিক্রি হয়ে গেল হাসপাতাল থেকে৷ বিক্রি করে দিল হাসপাতালের এক কর্মী৷ হায়দরাবাদের বগ্গুলকুন্টায় ঘটেছে এই ঘটনা৷ একদিনে শিশুকে অচেনা মানুষের কাছে বিক্রি করে দিল আদিত্য হাসপাতালের এক কর্মী৷
গোটা ঘটনাটিই অদ্ভুতভাবে চোখ এড়িয়ে গিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষর৷ কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ঘটনায় অভিযুক্ত রেনুকা বাসে করে বাড়ি ফেরার পথে তার এক সহকর্মীকে গোটা ঘটনার বিবরণ দিচ্ছিল৷ বাসের কন্ডাক্টর ব্যাপারটি শুনে পুলিশে খবর দেন এবং পুলিশ রেণুকাকে গ্রেফতার করে৷
পুলিশ ওই সদ্যোজাতর মা’র সন্ধানও পেয়েছে৷ জেরায় রেণুকা জানিয়েছে, সদ্যোজাতর মা নাবালিকা৷ ১৭ বছরের কিশোরী সন্তানের জন্ম দেওয়ায় সেই সন্তানকে তার পরিবারের লোকজন মেনে নেননি৷ পাশাপাশি সন্তান প্রসবের কোনও খরচও পরিবারের লোকেরা মেটাননি৷ এই অবস্থায় নাবালিকা সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়লে রেণুকা নাকি তাকে সাহায্য করার প্রস্তাব দেয়৷
নিজের পরিচিত এক ভাইয়ের কাছে সে ওই সদ্যোজাতকে বিক্রি করে দেয়৷ সন্তান বিক্রির জন্য আগাম হিসাবে ৪০,০০০ টাকাও নেয় সে৷ সন্তানহীন ভাই তাকে পড়ে আরও ৬০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷
মনিকার বিরুদ্ধে ৮১ ধারায় জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?