সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে এয়ারটেল, অন্যদিকে রিলায়েন্স জিও, আইডিয়া৷ প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লড়াইয়ে মোবাইলের নেট প্যাকের পরিমান ৬৭ শতাংশ পর্যন্ত বাড়াল ভোডাফোন৷ ঢেলে সাজানো হল প্রি-পেড নেট প্যাকের পরিমান৷
৬৫০ টাকার 3G/4G রিচার্জে যেখানে আগে 3GB ডেটা দেওয়া হত, নতুন ব্যবস্থায় তা বেড়ে হয়েছে 5GB৷ ৪৪৯ টাকার স্কিমে তা 2GB থেকে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 3GB৷ ৯৯৯ টাকার নেট প্যাকের পরিমান বেড়েছে ৫৪ শতাংশ৷ এখন এই ট্যারিফ ভরলে গ্রাহকরা পাবেন 10GB ডেটা৷
৩৯ টাকার নেট প্যাকটি ভরালে 160 ডেটার বদলে এখন তাঁরা পাবেন 225MB৷ আর একদিনের ১২ টাকার নেট প্যাকটিতে মিলবে 30MB নয় মিলবে 50MB পর্যন্ত নেট সার্ফিং-এর সুবিধা৷
ভোডাফোন ইন্ডিয়ার ডিরেক্টর-কমার্শিয়াল সন্দীপ কাটারিয়ার মতে, গ্রাহকদের কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে ডেটার পরিমান৷ তবে আপাতত এই সমস্ত সুবিধা চলতি মাসের জন্যই করা হয়েছে৷ সফল হলে ভবিষ্যতে এর স্থায়ীকরণও হতে পারে বলে অভিমত তাঁর৷
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?