সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্যাতিতার বয়স মোটে ৬৷ ধর্ষণের অভিযোগ উঠল যার বিরুদ্ধে তার বয়স মাত্র ১০ বছর৷ ধর্ষক-ধর্ষিতার বয়স দেখে চোখ কপালে উঠলেও বাস্তব এমনটাই৷
ঘটনা উত্তরপ্রদেশের মুজফফরনগরের ইনচাউলি গ্রামের৷ পুলিশ সূত্রে খবর, বালিকাটি একটি রিক্সা-চালকের কন্যা৷ প্রতিবেশীর বাড়িতে জলের খোঁজে গিয়েছিল সে৷ তখনই সে বাড়ির ছেলে তাকে ডাক দেয়৷ পরিচিত হওয়ার সূত্রে বালকটির সঙ্গে তার ঘরে যেতে রাজি হয় সে৷ তার কিছুক্ষণ পরই তার কান্নাকাটি শুনে মেয়েটির বাড়ির লোকও প্রতিবেশীর ঘরে হাজির হয়৷ সেখানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বালিকাটিকে৷ তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়৷ বালকটির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করে মেয়েটির পরিবার৷ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে বালকটি পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে৷
নির্ভয়া-কাণ্ডের পরও মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে দেশের ছবি বদলায়নি এতটুকু৷ একের পর এক ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটে চলেছে দেশ জুড়ে৷ তা যে শিশুদের ওপরও কতখানি প্রভাব ফেলছে, এই ঘটনা তারই প্রমাণ হয়ে থাকল৷
সর্বশেষ খবর
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ