সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ বছরের প্রাচীন উৎসব এই ঝাল্লিকাট্টু ৷ আর তাই নাকি এই উৎসব বন্ধ করা উচিত নয়৷ এই নিরিখেই কেন্দ্রীয় সরকার ঝাল্লিকাট্টু উৎসবের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ৷
কিন্তু সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন আসে, “কয়েকশো বছর আগে বাল্যবিবাহ প্রচলিত ছিল৷ তখন সেটাই ছিল সমাজের ঐতিহ্য৷ তাই বলে কী সেটা ঠিক? নাকি সেটা এখনও সমাজে প্রচলিত রয়েছে?”
মঙ্গলবার তামিলনাড়ুর এই প্রাচীন উৎসব সম্পর্কে বেশ কঠিন মনোভাবই দেখালো সুপ্রিম কোর্ট৷ এই প্রথা ৫০০ বছরের পুরনো তো কী হয়েছে? এই প্রথা যে বহু মানুষ এবং পশুর ক্ষতি করেছে তাই সাফ বুঝিয়ে দিল আদালত৷ কিন্তু এই বিতর্কিত ষাঁড় ও মানুষের যুদ্ধ এবং এই অদ্ভুত প্রথা আগামী দিনেও তামিলনাড়ুতে জারি থাকবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসেনি সর্বোচ্চ আদালত৷
প্রসঙ্গত, ৫০০ বছরের পুরনো এই ঝাল্লিকাট্টু পোঙ্গলের সময় পালিত হয়৷ ষাঁড় এবং মানুষের লড়াইয়ে বহু মানুষ এবং পশু ক্ষতিগ্রস্ত হয়৷ প্রাচীনকালের এই বীরযুদ্ধ ২০১১ সালে বহু প্রাণী এবং মানুষের প্রাণহানি ঘটায় আর তাই তৎকালীন কংগ্রেস সরকার এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল৷ কিন্তু পরবর্তী সময়ে বিজেপি সরকার সেই প্রথাকে পুনরায় চালু করে৷ এর বিরুদ্ধেই সরব হয়েছে তামিলনাড়ুর বিরোধী দলগুলি৷ সমাজের ভালর জন্য এই ধরনের প্রথা বন্ধ করা উচিত৷ আর তাই এই প্রথার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করা হয়৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার