স্টাফ রিপোর্টার, হাওড়া: এবার কেপমারির এক নতুন পদ্ধতি দেখা গেল হাওড়ায়৷ এক ব্যক্তির গায়ে শুঁয়োপোকা বলে ১৬ হাজার টাকা কেপমারি হল বেলুড়ে৷ বুধবার সকালে বেলুড় মঠের এসবিআই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে বেরোচ্ছিলেন ভূপেন্দ্রচন্দ্র পাল রায় নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি৷
ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরনোর সময় এক ব্যক্তি ভূপেন্দ্রবাবুর কাছে এসে তাঁকে জানান, ভূপেন্দ্রবাবুর গায়ে শুঁয়োপোকা উঠেছে৷ নিজের গায়ে কোথায় শুঁয়োপোকা রয়েছে তা দেখতে যখন ভূপেন্দ্রবাবু ব্যস্ত, তখনই ওই ব্যক্তি তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে৷ ভূপেন্দ্রবাবুর গায়ের সেই শুঁয়োপোকা সরাতে উঠে পড়ে লেগে যায়৷ গা থেকে শুঁয়োপোকা বের করার জন্য ওই ব্যক্তি স্থানীয় দোকান থেকে জল নিয়ে এসে ভূপেন্দ্রবাবুর গায়ে ঢেলে দেয়৷ জলে ভিজে যাওয়া জামা খুলতে গিয়ে নিজের হাতের টাকার ব্যাগটি পাশে রাখেন তিনি৷
এরপর কয়েক মিনিটের মধ্যে ভূপেন্দ্রবাবু দেখতে পান তাঁর ব্যাগে রাখা ১৬ হাজার টাকা উধাও৷ আর তাঁকে যে ব্যক্তি শুঁয়োপোকা দেখিয়েছিলেন তিনি ছুটে পালাচ্ছেন৷ সঙ্গে সঙ্গে ভূপেন্দ্রবাবুও ওই সন্দেহভাজন ব্যক্তির পিছনে বিভ্রান্তের মতো ছুটতে থাকেন৷ কিন্তু ততক্ষণে নাগালের বাইরে বেরিয়ে যায় সে৷ এই ঘটনা দেখে বেলুড় মঠ বাস স্ট্যান্ডে কর্তব্যরত ট্রাফিকের এএসআই বিশ্বরঞ্জন চক্রবর্তী মোটর বাইক নিয়ে ওই ব্যক্তিকে তাড়া করেন৷ বেলুড় মঠের মূল গেটের সামনে তাকে ধরেও ফেলেন৷ তবে চুরি যাওয়া টাকা ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়নি৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
গেরুয়া রঙের অসম্মান বরদাস্ত নয়! ‘গৈরিক’ মাহাত্ম্য প্রচারে কলকাতায় মিছিল শুভেন্দুর
-
মদ্যপ অবস্থায় প্রেক্ষাগৃহে হইচই! ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা কনটেন্ট ক্রিয়েটরের
-
ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
-
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি