সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বাংলাদেশের ওয়েবসাইটগুলিতে একটি খবর ফলাও করে বেরিয়েছিল৷ গোয়ায় দেহব্যবসা করতে গিয়ে গ্রেফতার টলিউডের অভিনেত্রী ‘পাখি’৷ বলা হয়েছিল, বাংলা টেলিভিশন দুনিয়ার ‘পাখি’ তথা মধুমিতা চক্রবর্তী নাকি দেহব্যবসার সঙ্গে জড়িত৷ আর তিনিই নাকি দেহব্যবসা করতে গিয়ে গোয়ায় ধরা পড়েছেন৷ আর সেই খবর সত্যি প্রমাণ করতেই নাকি অভিনেত্রীর ১০০টি ছবি বিকৃত করা হয়েছে৷
অভিনেত্রীর দাবি, শুরুতে নাকি গোটা বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাননি তিনি৷ কিন্তু এই খবর নিয়ে ক্রমাগত জলঘোলা চলতে থাকে৷ তাঁর কাছে বহু ফোন আসে এই বিষয়টির সত্যতা যাচাই করতে৷ শুধু তাই নয়, তাঁর স্বামী অভিনেতা সৌরভ চক্রবর্তীর কাছেও এই ধরনের প্রশ্ন আসতে শুরু করায় বেশ সমস্যা তৈরি হয়৷ আর ক্রমাগত এই খবর নিয়ে হইচই চলতে থাকায় এবং বেশ কিছু মানুষ এই খবরকে সত্যি হিসাবে মেনে নেওয়ায় অবশেষে শুক্রবার পুলিশের দ্বারস্থ হলেন ‘পাখি’৷
আজ দুপুরে মধুরিমা এবং সৌরভ লালবাজারে পুলিশের কাছে অভিযোগ জানান৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বিশাল গর্গের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি নিয়ে তাঁরা আলোচনা করেন বলে জানা গিয়েছে৷ সেখানেই অভিনেত্রী সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান৷ তাঁর বিকৃত করা ছবি, ভুয়া খবর ইত্যাদি প্রমাণ হিসাবে তিনি পুলিশের কাছে জমা দেন বলেও জানা গিয়েছে৷ প্রসঙ্গত, গত ১৪ আগস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েবপোর্টাল ‘মিডিয়াটাইমস ২৪’-এ একটি সংবাদ পরিবেশিত হয়৷ সেখানে বলা হয়, কম সময়ে বেশি অর্থ উপার্জনের জন্য গোয়ার একটি হোটেলে মধুচক্রে ধরা পড়েন তিনি৷ পুলিশ সেখানে তাঁকে আপত্তিকর অবস্থায় পায়৷ গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন অভিনেত্রী মধুমিতা৷
খুব শীঘ্রই এই ঘটনার সমাধান করা হবে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?