Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বদলি হচ্ছেন হাই কোর্টের প্রধান বিচারপতি চেল্লুর

বদলি হয়ে যাচ্ছেন বোম্বে হাই কোর্টে

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৬, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৬, ১৭:১৪

options
link
বদলি হচ্ছেন হাই কোর্টের প্রধান বিচারপতি চেল্লুর zoom

স্টাফ রিপোর্টার: বম্বে হাই কোর্টে বদলি হয়ে যাচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ড. মঞ্জুলা চেল্লুর৷ গত ২০১৪ সালের ৫ আগস্ট তিনি কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির দায়িত্ব নেন৷ অন্যদিকে, কলকাতায় অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত৷ ২০০০ সাল থেকে তিনি কলকাতা হাই কোর্টে রয়েছেন৷ এই মুহূর্তে কলকাতা হাই কোর্টের প্রবীণ বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত৷

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন চিট ফান্ড, রাজ্যের পরিষদীয় সচিব-সহ একাধিক ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ড. মঞ্জুলা চেল্লুর৷ তিনি পরিষদীয় সচিব পদ অসাংবিধানিক বলে মন্তব্য করে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন৷ এমপিএস-সহ অন্যান্য চিট ফান্ডের বিষয় একটি কমিটি গড়ে তুলেছিলেন মঞ্জুলা চেল্লুর৷ সেই কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করবে৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.